অহং-এ তামিম দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অহং-এর উদ্বোধনী দিনে এসেছিলেন তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকা দম্পতি
অহং-এর উদ্বোধনী দিনে এসেছিলেন তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকা দম্পতি

সবার চোখ গেটের দিকে। কখন আসবেন নতুন দম্পতি। তাঁদের দেখার জন্য এই অপেক্ষাও যেন মধুর। অবশেষে ফিতা কেটে ভেতরে ঢুকলেন তাঁরা। এই নতুন দম্পতি হলেন ক্রিকেটার তামিম ইকবাল ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা। ঢাকার গুলশান ২-এ ৬ জুলাই ফ্যাশন হাউস অহং-এর তৃতীয় শাখা উদ্বোধন করেন এই দম্পতি। তাঁরা ঘুরে ঘুরে পোশাক দেখেন। এই প্রথম কোনো ফ্যাশন হাউসের ফিতা কাটেন তামিম ইকবাল ও আয়েশা। কেমন লাগল জানতে চাইলে পরস্পরের দিকে তাকিয়ে হেসে একসঙ্গে বলেন, ‘ভালো।’ এ সময় অহংয়ের চেয়ারম্যান এম এ হাদী উপস্থিত ছিলেন। শেষে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।