অহেতুক কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* প্রথম বন্ধু: তোর কাছে পাঁচ পৃষ্ঠা সাদা কাগজ হবে?
দ্বিতীয় বন্ধু: না, আমার কাছে মাত্র এক পৃষ্ঠা আছে।
প্রথম বন্ধু: তাহলে ওই এক পৃষ্ঠাই চারটা ফটোকপি করে দে, প্লিজ।
* : তিন বছর ধরে প্রেমিকাকে প্রতিদিন একটা করে চিঠি লিখেছি! অথচ...!
: অথচ?
: গতকাল সে ডাকপিয়নকে বিয়ে করে ফেলেছে।
* চলন্ত একটা গাড়িকে পুলিশ আটকানোর পরে—
পুলিশ: মাদক, অস্ত্র?
গাড়িচালক: লাগবে না, ধন্যবাদ। আমার কাছে দুটোই আছে।
* শিক্ষক: অ্যাকাউন্টিং কী?
ছাত্র: অ্যাকাউন্টিং হলো অ্যাকাউন্টের ঘটমান বর্তমান কালের রূপ।