অহেতুক কৌতুক
* আচ্ছা, লোকে কেন চিজ বার্গার আর পিৎজার সঙ্গে ডায়েট কোকের অর্ডার দেয়?
* ছোটবেলায় স্কুলের প্রথম দিনে আমার মা-বাবা আমাকে ভুল নার্সারিতে রেখে গিয়েছিলেন। চারপাশে শুধু গাছ আর ঝোপঝাড় ছিল সেই নার্সারিতে!
* ভালো বন্ধুরা কখনোই নির্বোধের মতো কোনো কাজ একা একা করে না, কাজটা তারা করবে আপনাকে নিয়েই।
* ভালোবাসা আসলে পরস্পরকে আবেগ দিয়ে ধ্বংস করার সামাজিকতা।
* আমি যদি এখন না ঘুমাই তাহলে পরীক্ষার হলে গিয়ে ঘুমাব। আমি যদি এখন ঘুমাই তাহলে পরীক্ষায় ফেল করব! এত দ্বিধা কেন জীবনে?
* অভিযাত্রী বেয়ার গ্রিলসকে আমার অদ্ভুত মানুষ মনে হয়। আমার কলায় পিঁপড়া দেখে তিনি নিশ্চয়ই বলবেন, ‘আমার পিঁপড়াগুলো আপনার কলায় কেন?’
* প্রেমিকা যদি আপনাকে বলে, আপনি ভালো ছেলে; তাহলে এখনই সাবধান হোন!
* আমি বেশ উন্নতমানের নির্বোধ। আমি পড়াশোনা না করে বন্ধুরা যে পড়ছে এটা দেখে দুশ্চিন্তা করি!
* কেউ যখন বলে, ‘আমি একটা সত্য কথা বলতে চাই’, তখন তাকে কীভাবে ‘না’ করা যায় বলুন তো?
* সব সময় নিজেকে অন্য কারও হাসির কারণ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। জীবন্ত কিংবদন্তি না হতে পারলেও কারও জীবনে কৌতুক তো হতে পারবেন!
* সবাই বলে, আমি যা ভালো পারি তা মন দিয়ে করতে। এতে নাকি সাফল্য আসবেই। আমি এখন আমার জন্য সপ্তম প্রেমিকা খুঁজছি।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিটডটকম, যুক্তরাষ্ট্র