অহেতুক কৌতুক
আপনার কোনো খারাপ গুণই নেই? কেউ আপনাকে মন্দ বলে না? আপনি এক দিনের জন্য কোনো অফিসের বস হোন কিংবা কোনো স্কুলে শিক্ষকতা করুন। এক দিন পরেই টের পাবেন আপনি আসলে কে!
করপোরেট জগৎ অনেক ভয়ানক। আপনাকে চেয়ারে বসিয়ে সাফল্য কী ও কত প্রকার তা শিখিয়ে ছাড়বে।
বিশ্বাস করুন, প্রতি রাতে যে আপনি অ্যালার্ম ক্লকের সময় ঠিক করেন, প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় সেই আপনি অন্য মানুষ হয়ে যান।
আমাদের জিব আলোর চেয়ে দ্রুতগতিতে ছুটতে চায়। খুব কম মানুষই জিবকে নিয়ন্ত্রণ করতে জানেন।
আপনার সমস্যার সমাধান আপনাকে খুঁজে বের করতেই হবে। নইলে অন্যরা সমাধান করতে গেলে আপনাকে ল্যাবরেটরির ব্যাঙ বানিয়ে নিজেরা খ্যাতি লাভ করবে।
এখনকার আলোকচিত্রীরা ছবি তোলা শেখার আগে কপিরাইট চিহ্ন দিয়ে নিজের নামের জলছাপ বানানো শেখে।
ইন্টারনেটে যে ছবিতে কপিরাইট চিহ্ন পাবেন না, নিশ্চিত থাকুন তা নিশ্চয়ই এই শতকের তোলা ছবি নয়।
সব কোম্পানির দাবি, তারা উন্নতমানের সস্তা পণ্য নির্মাণ করে। তাহলে বাজারগুলোতে আমরা যে উন্নত দামের সস্তা পণ্য পাই, তা কে বানায়?
সমস্যা হলো বেশির ভাগ সমস্যায় আমরা প্রধান সমস্যাকে খুঁজে পেতে বেশ সমস্যায় পড়ি।
একটি দেশের অর্থনীতি দাবার বোর্ডের মতো। ৫০ শতাংশ কালোটাকায় পরিপূর্ণ।
পৃথিবীটা বেশ অদ্ভুত! আপনি যখন দুই-তিনজন নির্বোধকে ম্যানেজ করা শিখে যাবেন, ঠিক তখনই পৃথিবী আপনার সামনে আরও সাত-আটজন এনে দাঁড় করাবে।
এখনকার প্রজন্ম ফেসবুক অ্যাকাউন্টকে যতটা গুরুত্ব দেয়, আগের প্রজন্ম ব্যাংক অ্যাকাউন্টকে ততটাই গুরুত্ব দিত।
এক সন্তানের বাবা-মা হওয়াই বুদ্ধিমানের কাজ। দুই সন্তান হলে আপনাকে বেশির ভাগ সময়ই রেফারি হয়ে কাটাতে হবে।
বাক্সের বাইরে চিন্তা করার চেয়ে বাক্স নেই ধরেই চিন্তা করা শিখুন।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র