অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*: কমিশনার সাহেব বাসায় আছেন?

   : কেন?

   : আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার।

   : তিন মাস পরে আসুন, উনি নারীঘটিত একটা কেসে ছয় মাসের জেলে আছেন।

*: শুনেছিস, বুলবুলের চাকরি চলে গেছে।

   : হায় হায়! এখন কী হবে?

   : কী আর হবে, আগে অফিসে ঘুমাত, এখন বাসায় ঘুমাবে।

*: বোরহানিটা খেলি না?

   : মুখে নিয়ে ফেলে দিয়েছি।

   : সেকি, কোথায় ফেললি?

   : পাকস্থলীতে।

*: আপনার ছেলেটা না ছোটবেলায় টাকা গিলে ফেলত, সে এখন কী করে?

   : ও তো ঋণখেলাপি।

*দুই অলস বসে আছে জঙ্গলের ধারে—

   ১ম অলস: তোর পায়ে একটা সাপ জড়িয়ে আছে।

   ২য় অলস: কোন পায়ে?

*মা তার বান্ধবীদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারছে। এ সময় তার ছোট ছেলে এল—

   ছেলে: কানে কানে একটা কথা বলব?

   মা: না, কানে কানে কথা বলা আমি একদম পছন্দ করি না।

   ছেলে: তাহলে জোরে বলব?

   মা: হ্যাঁ।

   ছেলে (জোরে): বাবা বলেছে, তোমার চাপাবাজ বান্ধবীরা কখন যাবে?