অহেতুক কৌতুক
:প্রতি রাতে আমি অনেক সময় নিয়ে অনেক কিছু ভাবি। আর দিনে ভাবি কেন আমি রাতে ভাবি!
:যখন ছোট ছিলাম, মা বলতেন, ‘দেয়ালে লেখা নিষেধ!’ এখন তুমি বলো, তোমার ফেসবুক ওয়ালে লেখা নিষেধ। কেন? তুমি কার মা?
:আগে যোগাযোগ না থাকার কারণে অনেক ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যেত, এখন বেশি যোগাযোগ থাকার কারণে সম্পর্ক টেকে না।
:‘আমি’ পৃথিবীর সবচেয়ে সৎ ব্যক্তি।
:দুনিয়ার সব কিশোর ‘ভাল্লাগে না’ সিন্ড্রোমে আক্রান্ত!
:আমার ৯৯টা সমস্যা আছে। প্রথম সমস্যা যে কোনটা, সেটাই খুঁজে পাচ্ছি না বলে সমস্যায় আছি।
:সবাই যখন ‘শুভ জন্মদিন’ গান গায়, তখন যার জন্মদিন তার আসলে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কী করা উচিত?
:ছাত্রজীবনে আমরা ক্যারিয়ার গঠনের জন্য পড়াশোনা করলেও শেষ পর্যন্ত বেতনের প্রেমে পড়ে যাই।
:প্রকৃত জ্ঞানের কথা এখন শুধু টি–শার্টেই লেখা থাকে।
:সাফল্য সব সময় চুপিচুপি আসে, ব্যর্থতা আসে ঢাকঢোল পিটিয়ে।
:ঝগড়ার সময় সহজে কোনো কিছু মেনে নেওয়া দুর্বল স্মৃতিশক্তির লক্ষণ।
:টমেটো হচ্ছে একটি সবজি, এই তথ্য হলো জ্ঞান। আর টমেটোকে সালাদ বানাতে পারা হচ্ছে প্রজ্ঞা।
:যখন আপনার কাছে হাতিয়ার হিসেবে হাতুড়ি ছাড়া আর কিছুই থাকবে না তখন দুনিয়ার সব সমস্যাকে পেরেক হিসেবে চিন্তা করে বাড়ি মারুন।
:তিনিই ব্যর্থতায় হাসতে পারেন, যিনি ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপাতে পারেন।
:বই পড়ার সময় আমরা যতই নিচে নামি ততই আমাদের জ্ঞান বাড়ে। ফেসবুকের হোমপেজ পড়তে গেলে উল্টোটা হয়।
:আপনার বিপদ দেখে আপনিই আগে হাসুন, নইলে অন্যরা হেসে ব্যাপারটাকে হাস্যকর করে ফেলবে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র