অহেতুক কৌতুক
একবার পাকিস্তান আর নাইজেরিয়ার তথ্যমন্ত্রীর মধ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। শক্ত সামর্থ্য হওয়ায় নাইজেরিয়ার তথ্যমন্ত্রী সহজেই জিতে গেলেন। সেই রাতে পাকিস্তানের সরকারি গণমাধ্যমের খবরে বলা হলো: তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী রৌপ্যপদক জয়করেছেন।, অথচ নাইজেরিয়ার তথ্যমন্ত্রী অনেক চেষ্টার পরও শেষ লোকটার আগে পৌঁছেছেন মাত্র!অধিকাংশ রাজনীতিবিদই চারটা বক্তৃতা দেন—যা তিনি লিখে এনেছিলেন, যা তিনি বলেছেন, যা বলতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত যা তিনি বলেছেন বলে পরদিন পত্রিকায় ছাপা হয়েছে।শিক্ষক: কী ব্যাপার, তোমাকে তো গতকাল বাড়ির কাজ দিয়েছিলাম, যাতে তুমি দেশপ্রেমের ওপর রচনা লিখে নিয়ে আস।ছাত্র: রচনাটা লিখেছিলাম স্যার, কিন্তু বাবা নিয়ে গেলেন যে।শিক্ষক: মানে?ছাত্র: বাবা রাজনীতি করেন তো। আজ একটা মিটিংয়ে তাঁর বক্তৃতা দেওয়ার কথা।স্বামী: তোমার জ্বালায় আর ভালো লাগে না। চললাম আমি নদীতে ঝাঁপ দিতে।স্ত্রী: কিন্তু তুমি তো সাঁতার জান না।স্বামী: রাগের সময় এসব মনে করিয়ে দাও কেন?স্ত্রী: বিয়ের আগে তুমি আমাকে উপহার দিতে, এখন আর দাও না কেন?স্বামী: মাছ ধরার পরে কি জেলেরা মাছকে আর খাওয়ায়? ভিখারি: স্যার পাঁচটা টাকা ভিক্ষা দেন।পথচারী: আরে! একটু আগেই তো তোমাকে পাঁচ টাকা দিলাম।ভিখারি: অতীতের কথা ভুলে যান, অতীত নিয়ে পড়ে আছেন বলেই তো দেশের এই অবস্থা।দুই ভেড়া কথা বলছে—: আশ্চর্য, আজ আমরা মাত্র দুজন যে?: আর বোলো না, সবাই গেছে পাশের গ্রামে।: কেন?: পাশের গ্রামের এক লোকের ঘুম আসে না বলে ভেড়া গুনতে হয়যে।লোক: আপনি কি জানেন, বিয়ের আগে আপনার স্বামীর পেছনে সোনালি চুলের গাধা টাইপের একটা মেয়েঘুরঘুর করত?মহিলা: আমি এখন চুল কালো করে ফেলেছি। ভূমিকম্পের সময় আমরা দৌড়ে ফাঁকা মাঠে দাঁড়িয়েছিলাম, তোরা?: আমরা বাসাতেই ছিলাম, ভাড়া বাড়ি তো।তোকে দেখলেই আমার এক মহাপুরুষের কথা মনে পড়ে।: কে সে?: চার্লস ডারউইন।সংগ্রহে: রিসাদ মেলান