অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী: সম্মোহনবিদ্যা আবার কী গো?শিক্ষিত স্ত্রী: সম্মোহনবিদ্যা জানলে দ্বিতীয় কোনো মানুষকে নিজের বশে রেখে তাকে দিয়ে ইচ্ছেমতো কাজ করানো যায়।স্বামী: ওটা আবার সম্মোহনবিদ্যা নাকি? ওটা তো বিয়ে।ডাক্তার, আমি সব সময় দুটো দেখি।: ওই চেয়ারটায় বসুন।: কোন চেয়ারটায়?বস: তুমি wife dying বলে অফিস কামাই দিলে অথচ আমি দেখলাম তোমার স্ত্রী একটি বিউটি পারলার থেকে বেরোচ্ছে।স্টাফ: স্যার ঠিকই দেখেছেন আমি ‘হেয়ার ডাইং’-এর কথাই বলতে চেয়েছিলাম।মা: মাত্র একটা হাতমোজা পরেছ যে? আরেকটা হারিয়েছে?ছেলে: না, একটাই খুঁজে পেয়েছি।খুবই দুঃখের বিষয় যে আপনার পুরো বাড়িটা ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। আবার ভেতরে আপনার স্ত্রীও ছিলেন...: একদিক দিয়ে ভালোই হয়েছে। অনেক দিন ধরে ও বাড়িসুদ্ধ সবাইকে নিয়ে বেড়াতে যেতে চাচ্ছিল। তরুণ: ধরা যাক, এক বোকার অনেক টাকা আছে, তাকে তুমি বিয়ে করবে?তরুণী: কেন? কত টাকা আছে তোমার?রাতে অন্ধকারে দুজন মুখোমুখি—: পকেট থাইকা হাত বাইর করেন।: কেন, তুমি হাত গুনতে পারো?: না, টাকা গুনতে পারি।কফির সঙ্গে হালকা দুধ মেশালে যে রঙের হয় সে রঙের টাই আছে?: চিনি ছাড়া না চিনিসহ?সংগ্রহে: রিসাদ মেলান