অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

: বলো তো তাজমহল কে তৈরি করেছিল?: মিস্ত্রিরা স্যার।: জিনিসটা খুব সুন্দর। কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে কোন মূর্খে কিনবে?: আমরা তো তাঁকেই খুঁজছি স্যার।: যা শোনো, তা-ই কি তুমি বিশ্বাস করো?: আজ্ঞে না। আপনি অনায়াসে সব বলতে পারেন।: আপনার জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠানে কোনো কাজে লাগতে পারি?: তুমি বিশেষ কিছু পার?: জি, পাখির ডাক নকল করতে পারি।: ধুর, ওসব পুরোনো হয়ে গেছে, তুমি যেতে পার।হতাশ লোকটি তখন জানালা দিয়ে উড়ে চলে গেল। স্ত্রী ক্রুদ্ধ কণ্ঠে বললেন, পুরুষেরা কেন জন্মেছে বলতে পার?স্বামী: মিথ্যে কথা বলার জন্য।: আর নারীরা?: সে কথা বিশ্বাস করার জন্য।: কেমন বাজালাম বলুন তো?: থামার পর বেশ লাগছে।: এ বিষয়ে পরামর্শের জন্য আমার কাছে কেন? একজন উকিলের কাছেযাওয়া উচিত।: না, সবাই বলল এই পরামর্শ যেকোনো মূর্খও দিতে পারবে।: আপনার স্ত্রীর অপারেশনে আমরা লোকাল অ্যানেসথেসিয়া ব্যবহার করব।: ডাক্তার, আমার অর্থের অভাব নেই, আমার স্ত্রীকে লোকাল কিছু দেবেন না। যা দেবেন সব যেন ইমপোর্টেড হয়। স্বামী বলছেন স্ত্রীকে: শোনো। আমার যদি ব্যবসার কাজ শেষ না হয়, ফিরতে দেরি হয় তাহলে আমি তোমাকে টেলিগ্রাম করে জানিয়ে দেব। স্ত্রী: তার আর দরকার নেই। আমি এরই মধ্যে পড়ে ফেলেছি। তোমার কোটের পকেটে আছে।সংগ্রহে: রিসাদ মেলান