অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাস্টমার: এই, তুমি এই রেস্টুরেন্টে কত দিন হয়কাজ কর?বেয়ারা: তিন মাস স্যার।কাস্টমার: ও, তাহলে তুমি সেই লোক না যে আমার অর্ডার নিয়েছে।: তুমি কি লিজাকে বিয়ে করছ শুধু তার দাদার রেখে যাওয়া সম্পত্তির কারণে?: অবশ্যই না। অন্য কেউ রেখে গেলেও আমি ওকে বিয়ে করতাম।: তোর স্যুটটা তো বেশ সুন্দর। কোথায় পেলি?: এটা আমার স্ত্রী আমাকে দিয়েছে একটা সারপ্রাইজ গিফট হিসেবে।: কেমন সারপ্রাইজ গিফট?: আমি অফিস থেকে ফিরে দেখি সোফার উপর এই স্যুটটা পড়ে আছে। ১২০তম জন্মদিন পালন করার পর এক সাংবাদিক মি. জনকে প্রশ্ন করল, আচ্ছা, এই ১২০ বছর বেঁচে থাকার পেছনে প্রধান কারণ কোনটি?: প্রধান কারণ আমি ১২০ বছর আগে জন্ম নিয়েছিলাম।এক গাঁয়ের এক চোর একটা সাইকেল চুরি করে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। এক টাউট লোক এসে সাইকেলটা দরদাম করল কিছুক্ষণ। তারপর ‘দেখি তোমার সাইকেলটা কেমন চলে’ বলে সাইকেলে চড়ে প্যাডেল মেরে একেবারে হাওয়া।শুকনো মুখে বাড়ি ফিরছিল চোর। গাঁয়ের যারা তাকে সাইকেল বিক্রি করতে নিয়েযেতে দেখেছিল তারা জানতে চাইল, কি, সাইকেল বিক্রি করে কত লাভ হলো?চোর বলল, লাভ হয়নি; যে দরে কিনেছিলাম সেই দরেই বেচেছি।: জানিস, আমি এমন এক যন্ত্র আবিষ্কার করেছি যা দিয়ে দশ ইঞ্চি গাঁথুনির দেয়ালের ভিতর দিয়েও দেখা যায়।: তাই নাকি? তা নাম কী যন্ত্রটার?: জানালা।সংগ্রহে: রিসাদ মেলান