অহেতুক কৌতুক
এক ভদ্রমহিলা পাখির দোকানে গিয়ে জানতে চাইলেন, দেখুন, আমার দুটো ময়না আছে, একটা মেয়ে একটা ছেলে, কিন্তু আমি কী করে বুঝব, কোনটা ছেলে কোনটা মেয়ে?দোকানি বলল, এ তো খুবই সোজা, আপনি ময়না দুটোর সামনে দুটো পোকা রাখবেন, যে ময়নাটা মেয়ে-পোকা খাবে সেটা ছেলে-ময়না, আর যেটা ছেলে-পোকা খাবে সেটা মেয়ে-ময়না।: কিন্তু কোনটা মেয়ে-পোকা আর কোনটা ছেলে-পোকা সেটা চিনব কী করে?: দেখুন, এটা পাখির দোকান। পোকার খবর জানতে চাইলে আপনাকে পোকার দোকানে যেতে হবে।বাংলাদেশের এক লোক প্রথমবারের মতো লন্ডনে বেড়াতে গিয়েছেন। দেখেশুনে বিলাসবহুল এক হোটেলে উঠলেন। হোটেলে উঠে ঘড়ির সময়টা মেলানোর জন্য প্রথমেই ফোন করলেন রিসেপশনে, আচ্ছা, বাংলাদেশ আর লন্ডনের সময়ের তফাতটা কি আমাকে একটু বলবেন?রিসেপশনিস্ট বলল, এক সেকেন্ড, ম্যাডাম।থ্যাঙ্ক ইউ, বলে ফোন রেখে দিলেন তিনি। : দোস্ত, হাজার দশেক টাকা ধার দে।: কী করবি?: একটা দেনা শোধ করব।: পৃথিবীতে সবচেয়ে নীচ লোকটা কে?: যে রাস্তায় ক্রাচ কুড়িয়ে পেয়ে নিজের পা নিজেই ভাঙে। : কার অধীনে হাজার হাজার লোক টুঁ শব্দ না করে থাকে?: গোরস্থানের পাহারাদার।: ভাঙা হাত-পায়ের জন্য আমরা ৫০ হাজার টাকা পর্যন্ত বিমা করি।: ভাঙা হাত-পা নিয়ে আপনারা কী করেন? সংগ্রহে: জয়দেব সরকার