অহেতুক কৌতুক
এক লোক মুরগি কিনতে গেছেন। : একটা ফ্রোজেন মুরগি দিন তো।দোকানদার ফ্রোজেন মুরগি দিল।: দাম কত?: ১৫০ টাকা।: এটা তো ছোট, বড় দেখে দিন।দোকানি ভেতরে গিয়ে দেখে স্টকে আর কোনো মুরগি নেই। তখন আগেরটাই এনে বলল, ২০০ টাকা।লোকটির এবার পছন্দ হলো। তিনি বললেন, এক কাজ করুন, আমি দুটো মুরগিই নেব, আগেরটাও নিয়ে আসুন।শততম জন্মবার্ষিকীতে এক লোককে জিজ্ঞেস করা হলো, তাঁর এই দীর্ঘ জীবনের গোপন রহস্য কী?লোকটি বললেন, এখনই ঠিক বলা যাচ্ছে না। একটা ভিটামিন কোম্পানি, একটা আয়ুর্বেদ কোম্পানি আর একটা ফ্রুট জুস কোম্পানির সঙ্গে দরদাম চলছে।বাজার করে ফিরছিলেন এক লোক, পথে প্রতিবেশীর সঙ্গে দেখা।: বুঝলেন ভাই, এ দেশে আর থাকা যাবে না। মানুষ এত অসত্, তরকারিওয়ালা আমাকে একটা জাল ১০০ টাকার নোট গছিয়ে দিয়েছে। : কই নোটটা দেখি।: এখন আর সঙ্গে নাই। একটা মুদির দোকানে চালিয়ে দিয়ে এলাম। : আমার বয়ফ্রেন্ডের সবচেয়েবাজে যে অভ্যাসটি প্রথমেই দূর করেছি, সেটা হলো তার ব্যাচেলর থাকা।: পুরুষেরা তাদের কাপড়কে কয় ভাগে ভাগ করে?: দুই ভাগে। এক, ময়লা কাপড়। দুই, ময়লা কাপড়, কিন্তু পরিধানযোগ্য।এক আত্মভোলা অধ্যাপক খবর পেলেন, তাঁর এক বন্ধু মারা গেছেন। কদিন বাদেই ওই মৃত বন্ধুর সঙ্গে দেখা।: তুমি না মারা গেছ?: দেখতেই পাচ্ছ মরিনি, বেঁচে আছি।: কোনটা বিশ্বাস করব, মিথ্যা বলায় তোমার জুড়ি নেই, আর যে মৃত্যু সংবাদটি দিয়েছে সে ভীষণ সত্যবাদী। সংগ্রহে: জয়দেব সরকার