অহেতুক কৌতুক
: বাজারে একটা টনিক এসেছে যেটা খেলে মানুষ ২০০ বছর বাঁচে।: আমি ব্যাচেলর হলে একটা কিনতাম।মাঝরাতে স্ত্রী স্বামীকে ডেকে তুলল। ফিসফিস করে বলল, এই ওঠো, ওঠো। কাল আমি যে পুডিং বানিয়ে ফ্রিজে রেখেছিলাম চোর ঢুকে সেই পুডিং খাচ্ছে!স্বামী বিছানায় উঠে বসে বলল, কাকে ডাকব, পুলিশ না অ্যামবুলেন্স?প্রথম বন্ধু: কিরে, তোর চোখের ওপর ব্যান্ডেজ কেন? গালেও তো দেখছি চোট লেগেছে। গতকাল সন্ধ্যায়ও না দেখলাম এক সুন্দরী মহিলার সঙ্গে পার্কে বসে আছিস! এরই মধ্যে হঠাৎ কী হলো?দ্বিতীয় বন্ধু: গতকাল তুই যা দেখেছিলি আমার স্ত্রীও তা দেখে ফেলেছে।এক সত্যবাদী যুবক ইন্টারভিউ বোর্ডের প্রশ্নের উত্তরে বলল, চশমাসহ আমার ওজন একশ বাইশ পাউন্ড। বোর্ডের চেয়ারম্যান বললেন, চশমাসহ ওজনের দরকার কী?যুবক চশমার মোটা কাচের দিকে ইশারা করে বলল, চশমা খুলে ফেললে যে আমি ওজনের স্কেলটা পড়তে পারি না।চোর ধরা পড়েছে। বাবা ছেলেকে জিজ্ঞেস করল, ‘কিরে, বাইরে এত হইচই হচ্ছে কেন। পুলিশে দিয়ে দিলেই পারে।’ছেলে: বাবা, একটা না তো দুজন চোর ধরা পড়েছে। কিন্তু তারা যে মাসতুতো ভাই তা কোনো অবস্থাতেই স্বীকার করছে না, তাই ধরে মারছে। স্বীকার করলেই পুলিশে দিয়ে দেবে।মা:একটা হাতমোজা পরেছ যে, আরেকটা হারিয়েছ?ছেলে: না, একটাই খুঁজে পেয়েছি।: বুঝলেন ভাই, আমি তরুণ বয়সে নানা রকম আন্দোলন করে কাটিয়েছি। কিন্তু একবারও পুলিশের মার খাইনি।: আর আমি ঠিক উল্টো। সারা জীবন কখনো কোনো আন্দোলনে জড়াইনি কিন্তু সব সময় পুলিশের মার খেয়েছি।: আশ্চর্য! কীভাবে?: আমার বাবা পুলিশ অফিসার।