অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

: আমি ডেন্টিস্ট সাহেবের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে চাই।: উনি তো এখন বাইরে আছেন।: বাঁচালেন ভাই, তা আবার কখন এলে তাকে পাব না?দুই শিশু গল্প করছে—ইস্! আমার মা তোমার মা থেকেও আধা ঘণ্টা বেশি নিষ্ঠুর। আমাকে রাত সাড়ে সাতটার মধ্যেই ঘুম পাড়িয়ে দেয়।: মি. জন হঠাৎ করেই ধনী হয়ে গেলেন।: তুমি কীভাবে বুঝলে?: কারণ সে তার সাইকেল চালানোর জন্য একজন ড্রাইভার রেখেছে। : আমার কানের চিকিৎসার জন্য কত দিতে হবে?: পঞ্চাশ টাকা।: অ্যাঁ! কী বললেন, টাকা দিতে হবে না? ধন্যবাদ।রোগী: বাহ্! ডাক্তার সাহেব, আপনার হাতের লেখা খুব সুন্দর তো!ডাক্তার: দয়া করে লজ্জা দেবেন না। আমি জানি আমার পেশার পক্ষে এটা সত্যিই লজ্জার।: আমার পাওনা টাকা দিবেন কি না বলেন?: আজ পারছি না, কাল দিয়ে দেব।: ও কথা অনেক শুনেছি। আজ এক্ষুণি টাকা দিতে হবে।: দিব না, কী করবেন?: কিছুই করব না, শুধু আপনার অন্য পাওনাদারদের বলব যে আমার পাওনা টাকা আপনি মিটিয়ে দিয়েছেন।: এই শোনো, আজ দুস্থ সেবাশ্রম থেকে পুরোনো কাপড়চোপড় চাইতে দুজন লোক এসেছিল।: দিয়েছ কিছু?: হ্যাঁ, তোমার দশ বছরের পুরোনো শার্টটি আর গত সপ্তাহে কেনা আমার শাড়িটা দিয়েছি।: ডাক্তার সাহেব, আমার সব সময় মনে হয় আমি অদৃশ্য হয়ে গেছি।: কে? কে কথা বলল?