অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শৌখিন জ্যোতির্বিদ গ্রামে বেড়াতে গেছেন। রাতে ধানখেতের ধারে তেপায়ার ওপর টেলিস্কোপটা বসিয়ে আকাশ পর্যবেক্ষণ করছেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন উৎসুক গ্রামবাসী।তিনি টেলিস্কোপে চোখ রেখে দেখছেন, এমন সময় একটা তারা খসে পড়ল। সঙ্গে সঙ্গে বিপুল করতালি গ্রামবাসীর, ‘নিশানাটা দেখছ, কেমনে গুল্লিটা করল?’জাদুঘরের কিউরেটর: আপনি জানেন, যে চিনামাটির পাত্রটি ভেঙেছেন, সেটি দুই হাজার বছরের পুরোনো?দর্শক: যাক, বাঁচা গেল, আমি তো ভাবছিলাম, নয়া প্লেট ভাইঙ্গা ফালাইছি।এক লোক নতুন চাকরিতে যোগ দিয়ে প্রথম দিনই কম্পিউটারে কাজ করতে করতে সন্ধ্যা করে ফেললেন। বস খুশি হয়ে জিজ্ঞেস করলেন, ‘কাল কী কী কাজ করলে?’তিনি বললেন, ‘স্যার, কি-বোর্ডে দেখলাম অক্ষরগুলা উল্টাপাল্টা বসানো। কাল সব অক্ষর খুলে ঠিকঠাক বসায়ে ফেলেছি।’পাখির দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা খাঁচার তোতা টিনাকে দেখে বলল, ‘অ্যাই আপু, আপনি দেখতে পচা!’ টিনা চটে গেলেও কিছু বলল না, পাখির কথায় কী আসে যায়।পরদিন একই জায়গায় পাখিটা বলে উঠল, ‘অ্যাই আপু, আপনি দেখতে পচা!’টিনা দাঁতে দাঁত চেপে হজম করে গেল।তার পরদিন সেই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময়ও পাখিটা একই কথা বলে উঠল। এবার টিনা মহা চটে দোকানের ম্যানেজারকে হুমকি দিল, সে মাস্তান লেলিয়ে এই দোকানের বারোটা বাজিয়ে ছাড়বে। ম্যানেজার মাফ চেয়ে বলল, সে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, পাখিটা আর এমন করবে না। তার পরদিন সেই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় পাখিটা বলে উঠল, ‘অ্যাই আপু!’টিনা থমকে দাঁড়িয়ে পাখির মুখোমুখি হলো, ‘কী?’পাখিটা বলল, ‘বুঝতেই তো পারছেন।’