অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচ্ছা, ডান হাতের দাম এক হাজার টাকা আর বাঁ হাতের দাম ৫০০ টাকা কেন?: জানি না তো, কেন?: কারণ ডান হাত হলো ফার্স্ট হ্যান্ড, আর বাঁ হাত হলো সেকেন্ড হ্যান্ড।ইংরেজিতে অনুবাদ করো, মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে।: মিস আন্ডারস্ট্যান্ডিং।খোকা, তোমার নাম কী?: বাবু।: ওটা তো তোমার ডাকনাম। আসল, মানে স্কুলের নাম বলো।: উদয়ন স্কুল।গাড়ির ভিড়ে রাস্তা আটকে যাওয়াকে কী বলে?: জ্যাম।: আর রাস্তা পরিষ্কার থাকলে?: জেলি।আমাদের বস নাকি মারা গেছেন?: হ্যাঁ, হার্টফেল করে মারা গেছেন।: কী দুর্ভাগ্য! সারা জীবন পাসের পর পাস করে, মরার সময় ফেল করে মরলেন!শিক্ষক: পাঁচ থেকে দুই বিয়োগ করলে হাতে কত থাকে?ছাত্র: জানি না, স্যার।শিক্ষক: তুই একটা আস্ত গরু।ছাত্র: স্যার, আমি তো এখনো ছোট। আমাকে বাছুর বলবেন, স্যার।কোন সাঁতারু সাঁতার কাটলে চুল ভেজে না?: টেকো সাতারু।বলো তো হাতি কোথায় খুঁজে পাওয়া যায়?: হাতি কখনো খুঁজতে হয় না। হাতি এত বড় যে কখনো হারায় না।একজন মানুষ মগজ ছাড়া কত দিন বেঁচে থাকতে পারে?: আপনার বয়স কত?