অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবু তালেব মোটা মানুষ। একদিন বাজার থেকে মুরগি নিয়ে ফিরছিল। পথে এক মাতাল বলল, ‘এই খাসিটাকে নিয়ে কোথায় চললে?’ আবু তালেব রেগে বলল, ‘সর! মাতাল কোথাকার! এইটা মুরগি, খাসি না।’মাতাল জবাব দিল, ‘আমি মুরগিটাকেই জিজ্ঞেস করছিলাম!’ প্রেমিক: তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি।প্রেমিকা: কিন্তু আমি যে সস্তা উপহার নিই না।শিক্ষক: তোমার কি সব সময় সিদ্ধান্ত নিতে দ্বিধা হয়?ছাত্র: না স্যার...হ্যাঁ স্যার...কই না তো!চিড়িয়াখানার হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে এক লোক মাথা ঠুকে ঠুকে কাঁদছে। দর্শকেরা দেখল, খাঁচার ভেতরে হাতিটা মরে পড়ে আছে। তাই দেখে একজন বলল, ‘আহা রে! হাতিটার জন্য লোকটার কী মায়া! নিশ্চয়ই ওর দেখাশোনা করত।’লোকটা তখন কাঁদতে কাঁদতে চেঁচায়—‘আরে দূর...আমি এই চিড়িয়াখানায় কবর খোঁড়ার কাজ করি!’ শিক্ষক: লেখো...৫৫।ছাত্র: লিখতে পারি না, স্যার।শিক্ষক: একটা ৫-এর পাশে আরেকটা ৫ লেখো।ছাত্র: একটা তো লিখলাম, স্যার, আরেকটা কোন পাশে লিখব?গৃহকর্ত্রী নতুন আয়াকে প্রশ্ন করলেন, ‘তুমি যে বাচ্চা পালবে, তোমার কি শিশুদের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে?’আয়া: আছে না! আমি নিজেই তো শিশু ছিলাম।জানিস, কাল থেকে আমার দুই সপ্তাহের ছুটি।কাল থেকে আমি এক সপ্তাহের ছুটিতে যাচ্ছি। তার পরের সপ্তাহে যাচ্ছেন আমার বস।সংগ্রহে: কাওছার শাকিল