অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলা বলল লেবুকে, ভাই লেবু, তোকে যেভাবে মানুষ চিপে চিপে রস বের করে খায়, তা দেখে আমার বড্ড মায়া লাগে রে!লেবু বলল, আর মানুষ যখন তোকে ধরে খায় তখন যে আমি লজ্জায় চোখই খুলে রাখতে পারি না!এক ভদ্রলোক খোসা না ছাড়িয়েই কলা খাচ্ছে। তাই দেখে আরেক ভদ্রলোক বললেন, সেকি, আপনি দেখি খোসা না ছিলেই কলা খাচ্ছেন!প্রথম জন জবাব দিলেন, তাতে সমস্যা কী? খোসার আড়ালে কী আছে সে তো আমি জানিই।রাজু: বল তো হাতিকে দেখে কলা কী বলে?তমাল: জানি না তো?নুসরাত:আমিও তো জানি না। আচ্ছা, কী বলে রে?রাজু:ধুর বোকা! কী আর বলবে। কলারা কি কথা বলতে পারে নাকি?এক পিচ্চি পাড়ার রড-সিমেন্টের দোকানে এসে বলল, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়? দোকানি জানাল, না।পরদিন ছেলেটা আবার এসে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়? দোকানি বিরক্ত হয়ে জবাব দিল, না!তার পরদিন ছেলেটা আবার এসে হাজির। বলল, আচ্ছা আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?এবার দোকানি গেল খেপে, আমার সাথে ফাজলামি করিস, না? খবরদার...আবার যদি এই প্রশ্ন করিস, তাহলে তোর মুখ সেলাই করে দেব!ছেলেটা পরদিন ঠিকই আবার হাজির। বলল, আচ্ছা আপনার দোকানে সুঁই আছে?দোকানি বলল, না।ছেলে বলল, সুতো?দোকানি বলল, না।ছেলেটা এবার বলল, আচ্ছা, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?সংগ্রহে: কাওছার শাকিল