অহেতুক কৌতুক
গ্যালারিতে বসে জমজমাট ফুটবল ম্যাচ দেখছেন এক বুড়ো। তাঁর পাশের সিটটা খালি। তাই দেখে কৌতূহল নিয়ে পেছনের সারির একজন প্রশ্ন করেন সেই বুড়োকে, ‘কী ব্যাপার, পাশে খালি সিট নিয়ে বসে আছেন যে? কারও আসার কথা নাকি?’ বুড়ো ভদ্রলোক বললেন, ‘না, কারও আসার কথা নেই। আসলে আমি আর আমার স্ত্রী দুজনই ফুটবলের দারুণ ভক্ত। দুজন একসাথে বসে খেলা দেখি সব সময়। তাই একসাথে দুটো টিকিট কাটার অভ্যাস বহুদিনের। ও মারা গেছে ঠিকই, কিন্তু আমার একসাথে দুটো টিকিট কাটার অভ্যাস যায়নি।’‘ও...তা বাড়তি টিকিটটা বন্ধুবান্ধব কাউকে দিয়ে দিলেই পারতেন। সিটটা নষ্ট হতো না।’বুড়ো ভদ্রলোক লম্বা একটা শ্বাস ফেলে বললেন, ‘দিতাম। কিন্তু আমার বন্ধুবান্ধব সবাই গেছে গোরস্তানে, আমার বউকে কবর দিতে।’রেফারি ম্যাচ চালাতে চালাতে খেয়াল করলেন, একটা মেয়ে দর্শকসারিতে বসে ভারি চিৎকার-চেঁচামেচি করছে। আর মেয়েটার গলা এমন চড়া, বারবার তার মন ছুটে যাচ্ছে ম্যাচ থেকে। চলল কতক্ষণ এ রকম। শেষে আর সইতে না পেরে রেফারি মেয়েটার কাছাকাছি গিয়ে বললেন, ‘আপনি খুব চেঁচামেচি করছেন, বহুক্ষণ ধরে খেয়াল করছি আমি।’মেয়েটা গাল দুটো লাল করে জবাব দিল, ‘হ্যাঁ, আমিও বহুক্ষণ ধরে দেখছি, ম্যাচ বাদ দিয়ে আপনি কেবল আমাকেই খেয়াল করছেন।’চাচার মৃত্যুর কথা বলে দোকানের ছোকরা সেলসম্যানটা হঠাৎ ছুটি চাইল। মালিক জিজ্ঞেস করলেন, চাচা কীভাবে মারা গেছেন।ছোকরা: এখনো মারা যান নাই। আজ ফুটবল ম্যাচের তিনিই রেফারি। সংগ্রহ: কাওছার শাকিল