অহেতুক কৌতুক
তোমাদের দলটা যাচ্ছেতাই। আমাদের একজন কম ছিল, তার পরেও তোমরা ৯ গোলে হারলে।: একজন কম, মানে?তোমাদের দলে ছিল ১১ জন খেলোয়াড় এবং স্বয়ং রেফারি। তাই নয় কি?দুই চরম ফুটবল ভক্ত বন্ধু প্রতিজ্ঞা করল, তাদের ভেতর যে-ই আগে মারা যাক না কেন যেভাবেই হোক, দুনিয়ায় ফেরত এসে জানাবে যে পরপারে ফুটবল ম্যাচ হয় কি হয় না। একদিন হঠাৎ করে তাদের একজন মরে গেল। মৃত বন্ধুকে কবর দিয়ে এসে রাতের বেলা জীবিত বন্ধু অপেক্ষা করতে থাকে, কখন খবর আসবে বন্ধুর কাছ থেকে। এমন সময় ঘর ভরে গেল কুয়াশায়। জীবিত বন্ধুটি দেখতে পেল, কুয়াশার মধ্যে আবছাভাবে দেখা যাচ্ছে মৃত বন্ধুর ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তিকে দেখেই সে ভীষণ কৌতূহলে জিজ্ঞেস করল, ‘কি রে, কী খবর?’ ছায়ামূর্তি বলল, ‘তোর জন্য দুটো খবর আছে। একটা ভালো, একটা খারাপ!’ ‘কী খবর, তাড়াতাড়ি বল!’‘পরপারে ফুটবল খেলা হয়।’‘বাহ্! সে তো খুবই ভালো খবর! আর খারাপ খবরটা কী?’‘কালকের ম্যাচে তুই রেফারি!’স্বর্গ আর নরকের মধ্যে একটা ফুটবল ম্যাচ খেলা হবে। স্বর্গের বাসিন্দারা তো হেসেই খুন, বলে, ‘সেরা ফুটবলারদের সবাই তো স্বর্গে রয়েছেন, তো তোমরা খেলবে কাকে নিয়ে!’তাই শুনে নরকের বাসিন্দারা হেসে জবাব দিল, ‘রেফারিরা যে সবাই এখানে, সেটা জানো না!’সংগ্রহে: কাওছার শাকিল