অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজ পেনাল্টিতে গোল দিতে না পেরে দলের স্ট্রাইকার বলছিল, ‘ইস্, কী একটা গোল মিস করলাম! মন চাইছে নিজেকেই নিজে একটা লাত্থি মারি!’তার আক্ষেপ শুনে কোচ মন্তব্য ছুড়ে দিল, ‘সে চেষ্টা কোরো না, তুমি ওটাও মিস করবে।’প্রথম বন্ধু: একটা সময় ছিল যখন আমাকে ছাড়া আমার পাড়ার ফুটবল টিম কোনো ম্যাচ খেলতেই পারত না। আমি ছিলাম দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য খেলোয়াড়।দ্বিতীয় বন্ধু: তারপর?প্রথম বন্ধু: তারপর আরকি, আমাদের পাড়ার আরও একটা ছেলে ফুটবল কিনে ফেলল...প্রশ্ন: ইংল্যান্ড ফুটবল দল আর একটা টি-ব্যাগের মধ্যে পার্থক্য কোথায় বলতে পারেন?উত্তর: টি-ব্যাগ অন্তত একবার হলেও কাপের ছোঁয়া পায়!ইংল্যান্ড দলের ফুটবল কোচ সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন, আমি ফলাফল নিয়ে কখনোই চিন্তা করি না। কেননা, জেতাটাই আসলে মুখ্য ব্যাপার!ফুটবল হচ্ছে এমন এক খেলা, যেখানে ২২ জন খেলোয়াড়, দুজন লাইনসম্যান, একটা ফুটবল আর অসংখ্য রেফারি থাকে!সংগ্রহে: কাওছার শাকিল