অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অ্যারেঞ্জ ম্যারেজ আর প্রেমের বিয়ের মধ্যে পার্থক্য বের করতে যাওয়া আসলে আহাম্মকি ছাড়া আর কিছু না।ব্যাপারটা আসলে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা আর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার মধ্যে পার্থক্য নিরূপণের মতো বিষয়। প্রত্যুৎপন্নমতিত্ব কাকে বলে?: রাত ১২টায় প্রেমিকের বাইকে করে বাসায় ফেরার পর যদি দেখা যায়, মা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে, তখন বলা, ‘কী ব্যাপার মা, এখনো তুমি ঘর ঝাড়ু দিচ্ছ?’ এক ডাক্তার গেছেন দোকানে। জুতা কিনে কাউন্টারে মূল্য পরিশোধ করার সময় দোকানদারের কাছে জানতে চাইলেন, ‘জুতাগুলো কত দিন টিকবে?’‘এটা নির্ভর করছে ব্যবহারের ওপর। আপনি যদি জুতা পায়েই না দেন, তবে সারা জীবনেও এগুলোর কিছু হবে না।’ রসিকতা করে দোকানদার বললেন।কিছুদিন পর ওই দোকানদার অসুস্থ হয়ে গেছেন ওই ডাক্তারের চেম্বারে। ডাক্তার তাঁকে দেখেটেখে ব্যবস্থাপত্র লিখে দিলেন। ফি জমা দেওয়ার সময় রোগী জিজ্ঞেস করলেন, ‘ভালো হতে কত দিন লাগতে পারে, ডাক্তার সাহেব?’‘এটা নির্ভর করছে অনেক কিছুর ওপর। আপনি ওষুধগুলো না খেলে সারা জীবনেও কিছু হবে না।’ জবাব দিলেন ডাক্তার। গাইড নায়াগ্রা জলপ্রপাতের সামনে এসে পর্যটকদের বলছে, ‘এটা হলো নায়াগ্রা জলপ্রপাত, এটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী জলপ্রপাত। প্রতিদিন অসংখ্য লোক আসে এই জলপ্রপাত দেখতে। আর এর আওয়াজ ২০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।’এই বলে গাইড একটু থেমে বলল, ‘এবার আমি আমাদের নারী পর্যটকদের উদ্দেশে বলছি, আপনারা একটু নীরবতা পালন করুন, যেন আমরা এর শব্দ শুনতে পাই।’সংগ্রহে:কাওছার শাকিল