অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ক্রেতা: দেখতে তো সুন্দর, কিন্তু কুকুরটা বিশ্বস্ত তো?বিক্রেতা: বিশ্বস্ত মানে! এর আগে আরও তিনজনের কাছে বেচেছিলাম, প্রতিবার আমার কাছে ফিরে এসেছে! ভীষণ দুষ্টুমি করে বলে বাবা তাঁর দুই ছেলেকে ডেকে নিয়ে বললেন, ‘এখন থেকে যে মায়ের সব কথা শুনবে, সপ্তাহ শেষে তার জন্য একটা পুরস্কার থাকবে।’তাই শুনে বড় ছেলে ছোট ভাইকে বলল, ‘এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই রে, চল খেলতে যাই, সব পুরস্কার তো শেষ পর্যন্ত বাবাই পাবে!’ পরিচিত রেস্টুরেন্টে খাওয়া শেষে খদ্দের ওয়েটারকে ডেকে বলল, ‘তোমাদের আগের বাবুর্চিটা মারা গেছে, তাই না?’ওয়েটার অবাক হয়ে জিজ্ঞেস করে, ‘আপনি কি করে জানলেন, স্যার? খাবার কি খারাপ হয়েছে?’খদ্দের জবাব দেয়, ‘না...খাবার ঠিকই আছে...তবে আগে সাদা চুল পেতাম, ইদানীং কালো চুল পাচ্ছি।’ মাঝরাতে পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ানের কাছে ফোন এল, ‘হ্যালো, লাইব্রেরি কয়টায় খোলে?’‘আপনি কি এই কথা জানার জন্য আমাকে এত রাতে ফোন করলেন?’‘আহা! বলুন না লাইব্রেরি কয়টায় খোলে?’‘সকাল নয়টায়...’‘তার আগে খুলবে না?’‘না’।‘কোনোভাবেই খুলবে না?’‘না...কেন, কী করবেন এত সকালে লাইব্রেরিতে এসে?’‘আমি আসব কে বলল আপনাকে? আমি তো বেরোব...!’সংগ্রহে: কাওছার শাকিল