অহেতুক কৌতুক
বিউটি পার্লারের গেটের পাশে সাইনবোর্ড লাগানো, ‘এই পার্লারের গেট দিয়ে কোনো সুন্দরী মেয়েকে বের হতে দেখলে মনের ভুলেও শিস বাজাবেন না, কেননা সে কিন্তু আপনার দাদিও হতে পারে!’ সমুদ্রতীরে মাছ ধরছে এক দম্পতি। স্বামীর বড়শিতে টোপ গিলল এক বিশাল স্যামন মাছ। কিন্তু হুইল গুটিয়ে সেটাকে তীরে আনার আগেই সুতো-মাছ সব জড়িয়ে গেল সমুদ্র শৈবালের স্তূপে। স্বামী চিত্কার করে স্ত্রীকে বললেন, ‘ওগো, জলদি করো! ঝাঁপ দাও! সাঁতরে চলে যাও ওই শ্যাওলাগুলোর কাছে! ডুব দিয়ে সুতোটা ছাড়াও। নইলে হাঙরগুলো মাছটাকে টুকরো টুকরো করে ফেলবে!’ নেটে অনুশীলনের সময় কোচ দেখলেন, কোনো ব্যাটসম্যানই ফাস্ট বোলারদের সামলাতে পারছেন না। খেপে গিয়ে তিনি নিজেই ব্যাট হাতে দাঁড়ালেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি নিজেও প্রথম বলে আউট হয়ে গেলেন। এরপর তিনি ব্যাটসম্যানদের উদ্দেশে চেঁচিয়ে বললেন, ‘ঠিক এভাবেই তোমরা ব্যাট করছিলে। এবার ভালো কিছু করার চেষ্টা করো।’ ছেলে: বাবা, তিনটা আঙুর আর দুটো আঙুর মিলে কটা হয়?বাবা: এই সহজ অঙ্কটা শিখিসনি? স্কুলে শেখায়টা কী?ছেলে: অন্য অঙ্ক শেখায়, বাবা। কলা যোগ করতে বলে। রোগী: ডাক্তার সাহেব, আমার দাঁতে প্রচণ্ড ব্যথা। ডাক্তার: হাঁ করুন। রোগী: হাঁ...। ডাক্তার: আরও একটু হাঁ করুন। রোগী: করছি তো। ডাক্তার: আরও একটু। রোগী: কী ব্যাপার, ডাক্তার সাহেব! আমার মুখের ভেতর বসে দাঁত খুলবেন নাকি!সংগ্রহে: কাওছার শাকিল