অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জুতার দোকানে প্রায় শখানেক স্যান্ডেল দেখলেন ভদ্রমহিলা। একটাও কিনলেন না। শেষে বললেন, ‘নাহ! এবার উঠি। বাইরের রোদটা এখন অনেক কমে গেছে।’  প্রফেসর: বুঝলে, আলোচনার গুরুত্ব অনেক। একবার গাড়ি কিনতে গিয়ে আমার আর আমার স্ত্রীর মধ্যে দ্বিমত হয়ে গেল। আমার পছন্দ হলো টয়োটা, আমার স্ত্রী পছন্দ করলেন মিতসুবিশি গাড়ি। তখন আমরা দুজন আলোচনায় বসলাম।ছাত্র: স্যার, আপনাদের মিতসুবিশির রং কী?প্রফেসর: নীল।  বন্ধুকে জুতা পলিশ করতে দেখে রাসেল টিটকারি করে, ‘কিরে! তুই কি নিজেই নিজের জুতা পলিশ করিস?’বন্ধুর ত্বরিত জবাব, ‘আমি তো আমারটাই করি, তুই কারটা করিস?’ স্ত্রী: আচ্ছা, তোমার কী রকম আক্কেল, বলো তো? ট্রেন ছাড়বে রাত ১২টায় আর তুমি আমাদের নিয়ে পাঁচটার সময় স্টেশনে হাজির হলে?স্বামী: কী কী জিনিস ভুলে ফেলে এসেছ সেগুলো মনে পড়লে বাসা থেকে আনতে সময় লাগবে না? স্বামী: তোমার জন্মদিনে আমার তরফ থেকে এই ছোট্ট উপহার... হিরের নেকলেস।স্ত্রী: কিন্তু আমি তো তোমার কাছে গাড়ি চেয়েছিলাম।স্বামী: নকল গাড়ি কি কোথাও কিনতে পাওয়া যায়, বলো? স্বামী: ধরুন, জীবন বিমা করার এক দিন পরই যদি আমার স্ত্রী মারা যায়, তাহলে আমি কী পাব?বিমা কর্মী: অন্য কিছু পান আর না পান, মৃত্যুদণ্ড পাবেন, সে গ্যারান্টি দিচ্ছি। জ্যোতিষী: আপনার কোনো চিন্তা নেই, আপনি ৯২ বছর বাঁচবেন।জাভেদ: আর যদি তত দিন না বাঁচি?জ্যোতিষী: সঙ্গে সঙ্গে পয়সা ফেরত!সংগ্রহে: কাওছার শাকিল