অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সরকারি কর্মকর্তা: আপনি নিজের নাম বদলাতে চান?রিয়াজ: জি, জনাব।কর্মকর্তা: আপনার নাম কী?রিয়াজ: আমার নাম ‘রিয়াজ মাথায় গোবরওয়ালা’।কর্মকর্তা: হুমম..., তো নাম পাল্টে কী নাম রাখবেন ঠিক করেছেন?রিয়াজ: জি..., ‘রিয়াজ’ পাল্টে ‘সাইফ’ করতে চাই।  মা: মৌসুমি তোকে ওভাবে মারল কেন? ও তো দেখি খুবই শান্ত মেয়ে।ছেলে: আমি তো তাই ভেবেই চিমটিটা কেটেছিলাম...। চোরাকারবারি কাল্লু খাঁ তার শাগরেদকে ডেকে বলল, ‘যা তো দেখে আয় রাস্তায় কোনো পুলিশ আছে কি না।’খানিক পরেই শাগরেদ একদল পুলিশ নিয়ে হাজির, বলল, ‘ওস্তাদ, রাস্তায় কোথাও পুলিশ পাইনি, তাই থানা থেকেই ডেকে নিয়ে এলাম।’ ছেলে: মা, একটা লোক রাস্তায় অনেকক্ষণ ধরে চিৎকার করছে। ওকে দশটা টাকা দিয়ে আসি?মা: কী বলে চিৎকার করছে?ছেলে: অ্যাই আইসক্রিম, আইসক্রিম! প্রথম বন্ধু: কিরে, বসে বসে কী করিস?দ্বিতীয় বন্ধু: বউয়ের কাছে একটা চিঠি লিখছি।প্রথম বন্ধু: কিন্তু তুই তো লিখতেই জানিস না।দ্বিতীয় বন্ধু: আমার বউও পড়তে পারে না।  প্রথম পথচারী: ভাই, আমাকে পাঁচটা টাকা দেবেন? বাসভাড়া নেই, টাকাটা পেলে বাসে করে বাসায় যেতে পারি।দ্বিতীয় পথচারী: পাঁচ টাকা তো ভাঙতি নেই, পকেটে ৫০০ টাকার নোট।প্রথম পথচারী: আমি ট্যাক্সিতে করেও যেতে পারব, কোনো সমস্যা হবে না।সংগ্রহে: কাওছার শাকিল