অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 উকিল: আপনি বলতে চাইছেন, আপনার কিছুই মনে নেই?সাক্ষী: জি না, কিছুই মনে নেই।উকিল: কী কী ভুলে গেছেন, সেটা কি মনে আছে? প্রশ্ন: শহরের সেরা ধনীর মেয়ের ঘরে একটা বাল্ব নষ্ট হয়ে গেল। সে কী করে বাল্বটা বদলাবে?উত্তর: বাবাকে ফোন করে মেয়েটা বলবে, ‘বাবা, আমার ঘরের বাতিটা নষ্ট হয়ে গেছে। আমার একটা নতুন ফ্ল্যাট লাগবে!’ উকিল: আপনার তিন সন্তান, তাই তো?আসামি: হ্যাঁ।উকিল: ছেলে কজন?আসামি: একজনও নয়।উকিল: মেয়ে কজন? প্রকাশক: হাতের লেখা কী বিচ্ছিরি আপনার! উপন্যাসটা হাতে না লিখে কম্পিউটারে কম্পোজ করতে পারলেন না?লেখক: কম্পিউটার কম্পোজ করতে জানলে কি আর উপন্যাস লিখে বেড়াই? প্রথম বন্ধু: কী করছিস আজকাল?দ্বিতীয় বন্ধু: সৎ পথে ব্যবসা করার চেষ্টা করছি।প্রথম বন্ধু: তাহলে তো তোর একচেটিয়া ব্যবসা। তুই ছাড়া তো ওই লাইনে আর কেউ নেই। খদ্দের: একটা প্যান্ট বানাব, কত দিন লাগবে বানাতে?দর্জি: এক মাস লাগবে স্যার।খদ্দের: কী বলেন! ঈশ্বর পুরো পৃথিবীটা বানাল সাত দিনে, আর আপনার একটা প্যান্ট বানাতে এক মাস লাগবে?দর্জি: তাড়াহুড়ার কাজ ভালো হয় না স্যার। দেখেন না পৃথিবীর কী হাল!সংগ্রহে: কাওছার শাকিল