অহেতুক কৌতুক
শিক্ষক: আচ্ছা, তুমি যে লিখলে ‘মানুষ ক্রমাগত বদলায়’ এর কোনো বাস্তব উদাহরণ দেখাতে পারবে?ছাত্র: হ্যাঁ...পারব। আমাদের পাড়ার সুমন ভাই যখন আমাদের সঙ্গে ক্রিকেট খেলতেন, তখন আমি তাঁকে ‘সুমন ভাই’ ডাকতাম। তারপর যখন তিনি আমাদের বাসায় টিউশনি নিলেন, তখন আমি ‘স্যার’ ডাকতাম। আর তিনি আমার আপুকে নিয়ে ভেগে যাওয়ার পর থেকে আমি তাঁকে ‘দুলাভাই’ ডাকি। স্ত্রী: এ্যাই, খেলার চ্যানেল পাল্টাও, আমি এখন রেসিপির অনুষ্ঠান দেখব।স্বামী: রেসিপির অনুষ্ঠান দেখে কি লাভ, তুমি কোনো দিন ওসব রান্না করবে নাকি?স্ত্রী: এই বুড়ো বয়সে তুমিই বা ক্রিকেট খেলা দেখ কোন আক্কেলে? মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেছেন এক খেলোয়াড়। কোচ দ্রুত ছুটে এলেন মাঠের মধ্যে। তারপর খেলোয়াড়ের কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে বলতে লাগলেন, ‘তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পেলে একটা হাত ওপরে তুলে নাড়ো। আর শুনতে না পেলে দুই হাত ওপরে তুলে নাড়ো।’ চৌকস বস হচ্ছে সে, যে অফিসের মিটিং সংক্ষিপ্ত করার জন্য বলেন, এগুলো হলো আমার প্রস্তাব। কারও যদি কোনো ব্যাপারে দ্বিমত থাকে তাহলে হাত তুলে বলুন, ‘আজ থেকে আমি রিজাইন করলাম।’