অহেতুক কৌতুক
স্ত্রী: কী ব্যাপার, আয়নার সামনে অতক্ষণ ধরে দাঁড়িয়ে কী দেখছ?ভুলোমনা স্বামী: এই ভদ্রলোককে খুব চেনা চেনা ঠেকছে, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না।রিয়াজ: তোর বউ কি কাঁদছে নাকি?সাইফ: হ্যাঁ।রিয়াজ: কেন?সাইফ: জানতে চাইনি, চাচ্ছিও না।রিয়াজ: সেকি! কেন?সাইফ: কারণ এর আগে যতবার জানতে চেয়েছি প্রতিবার আমাকে দেনায় ডুবতে হয়েছে।—হ্যালো! ফায়ার ব্রিগেড? জলদি আসুন, আমাদের বাড়িতে আগুন লেগেছে!—বাড়িতে আগুন লেগেছে তো আপনারা কী করছেন?—আমরা আগুনের ওপর পানি ঢালছি।—তাহলে আর আমরা গিয়ে কী করব? আমরাও তো আগুনের ওপর পানি ঢালি।ডাক্তার: এই থার্মোমিটারটা আপনার স্ত্রীর মুখের নিচে দিয়ে আধমিনিট মুখ বন্ধ করে রাখতে বলবেন। তাহলেই জ্বর কত সেটা টের পাওয়া যাবে।স্বামী: ডাক্তার সাহেব, সারা দিন রাখতে হয় এমন কোনো থার্মোমিটার নেই?বিয়ের পরদিন সকালের নাশতায় রুটিতে কামড় দিয়ে স্বামী বলল, ‘একি! রুটিতে এটা কী লাগিয়েছ?’নতুন বউ জবাব দেয়, ‘রুটি পুড়ে গেছিল তো, তাই মাখনের বদলে স্যাভলন ক্রিম মাখিয়ে দিলাম। ভালো হয়নি খেতে?’সিয়াম: মা, আমার যখন জন্ম হয় তখন তুমি কোথায় ছিলে?দীনা: আমি তখন হাসপাতালে ছিলাম।সিয়াম: বাড়ি ফিরে আমাকে দেখে খুব খুশি হয়েছিলে, তাই না, মা?গ্রন্থনা : কাওছার শাকিল