অহেতুক কৌতুক
শুভ: ভাইয়া, দিন-রাত কী অত ভাবো বলো তো?আশিক: ভাবছি, বোকা লোকগুলো যদি সব মরে যায় তখন পৃথিবীটার কী হবে। শুভ: তুমি এত স্বার্থপর! সারাক্ষণ শুধু নিজের কথাই ভাবো! সাইফ: বোকার মতো কথা বলিস কেন?রিয়াজ: তোর যাতে বুঝতে সুবিধা হয় সে জন্য। জাহিদ: ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে উঠে ঘোড়ায় চড়ে বেড়াতে বের হই।কামরান: লাভ হলো কিছু?জাহিদ: ঘোড়ার ওজন ১০ কেজি কমে গেছে। রাশেদ: কিরে দোস্ত, মন খারাপ কেন তোর?শাহেদ: আর বলিস না, একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলাম।রাশেদ: টাকা দেয়নি?শাহেদ: না, বইটা নিজেই কিনে এনেছে। একটা কাপ নিয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল স্বামী। তাই দেখে তার স্ত্রী বলল, ‘একি! এত হাঁপাচ্ছ কেন? এই কাপটাই বা কোথায় পেলে?’স্বামী: দৌড় প্রতিযোগিতায় দুজনকে হারিয়ে এটা পেলাম।স্ত্রী: মাত্র তিনজন নিয়ে দৌড় প্রতিযোগিতা?স্বামী: হ্যাঁ, প্রথমে আমি, তারপর পুলিশ আর সবার পেছনে এই কাপটার মালিক। মা: এই পার্থ, কী করিস তুই?পার্থ: বিড়ালকে গোসল করাই, মা।মা: ইস! ঠান্ডায় মরে যাবে তো!কিছুক্ষণ পর সত্যি সত্যিই বিড়ালটা মরে গেল। মা বললেন: কি, বলেছিলাম না ঠান্ডা পানিতে গোসল করালে মরে যাবে?পার্থ: ঠান্ডায় মরেনি তো, মা। গোসলের পর চিপে পানি বের করতে গিয়ে মরে গেল। রাতের বেলা কেনাকাটা সেরে রিকশায় বাড়ি ফিরছে নতুন দম্পতি। হঠাৎ স্ত্রী বলল, দেখো দেখো, চাঁদটা কী সুন্দর!স্বামী গোমড়া মুখে বলল, রিকশা ভাড়া বাদে আমার কাছে আর একটা টাকাও নেই।গ্রন্থনা: কাওছার শাকিল