অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 : উপহার দেওয়ার মতো বই দেখান তো।: কেমন, হালকা টাইপের?: ওজন নিয়ে ভাববেন না, সঙ্গে গাড়ি নিয়ে এসেছি। ম্যানেজার: স্যার, সব সময় আপনি শুধু বিবাহিত লোকদের নিয়োগ দেন কেন? বস: কারণ, একমাত্র বিবাহিতরাই গালাগাল শুনেও কাজ ছেড়ে যায় না। এক মহিলার পাঁচ ছেলেমেয়ে। ছেলেমেয়েরা কোনো ভুল করলেই কাঁদতে শুরু করে। মহিলা সান্ত্বনা দিয়ে বলেন, যা হওয়ার হয়ে গেছে, এখন কেঁদে কী হবে?একদিন বাচ্চাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে মহিলা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, এমন ছেলেমেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল আমার।সঙ্গে সঙ্গে তাঁর ছোট ছেলে বলে উঠল, দেখো মা, যা হওয়ার হয়ে গেছে, এখন কেঁদে কী হবে? ছেলে: বাবা, এটা কি সত্যি যে আফ্রিকার কিছু কিছু অঞ্চলের পুরুষেরা কেবল বিয়ের পরই তার স্ত্রীর পরিচয় জানতে পারে?বাবা: (দীর্ঘশ্বাস ফেলে) পৃথিবীর বেশির ভাগ দেশেই এমন হয়। পর্যটক: আচ্ছা, এই পাহাড় থেকে লোকজন প্রায়ই পড়ে যায় না তো?গাইড: না, একবার পড়লেই হয়। : আশ্চর্য, তোর সামনে দিয়ে সব ডাকাতি করে নিয়ে গেল আর তুই এ রকম শক্তসমর্থ দুটো হাত দিয়ে কিছুই করতে পারলি না?: কী করে করব, আমি দুই হাত দিয়ে বাবার দুনলা বন্দুকটা ধরেছিলাম যে! নেতা: প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেব।জনতা: কিন্তু আপনি তো শুনেছি রক্তস্বল্পতায় ভুগছেন। দোকানে একজন টেকো লোককে দেখে ছোট্ট মেয়েটি চিৎকার জুড়ে দিল, ‘দেখো মা, দেখো! লোকটা না টেকো!’ মা লজ্জা পেয়ে ফিসফিস করে বলল, ‘ছিঃ মামণি, উনি শুনতে পাবেন।’মেয়েটি আশ্চর্য হয়ে জানতে চাইল, ‘কেন? সে কি জানে না তার মাথায় যে টাক?’গ্রন্থনা: মাহফুজ রহমান