অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া চলছে। একপর্যায়ে স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, ‘এই জন্যই আমার মা তোমাকে বিয়ে করতে বারণ করেছিল।’স্বামী ত্বরিত জবাব দেয়, ‘ওহ! তাই নাকি! তাহলে তিনি তো আমার উপকারই করতে চেয়েছিলেন। আর আমি কিনা তাঁকে এত দিন ধরে গালাগালি করলাম! ছি!’ দেবদাস: মদ খেলে তোমাকে ভারি সুন্দর দেখায়।চন্দ্রমুখী: কই! আমি তো মদ খাইনি।দেবদাস: আমি আমার কথা বলছিলাম। ছেলে: আম্মু আম্মু, আমি একটু নদীতে গোসল করতে যাই?মা: না, খবরদার! নদীতে অনেক স্রোত, ডুবে যাবি।ছেলে: তাহলে আব্বু যে গেল।মা: তোর বাবার জীবন বিমা করা আছে, ডুবলেও ক্ষতি নেই। এক পেশাদার মুষ্টিযোদ্ধাকে পাকড়াও করল ছিনতাইকারী। সর্বস্ব লুটে নিয়ে গেল অথচ তিনি টু শব্দটাও করলেন না। বাসায় ফিরলে তাঁর বউ সঙ্গে সঙ্গে জেরা শুরু করে দিলেন, ‘একটা মোটে লোক তোমার কাছ থেকে টাকা কেড়ে নিয়ে গেল, আর তুমি কিছুই বললে না?’মুষ্টিযোদ্ধা জবাব দিলেন, ‘আমার কাছে মাত্র ১০০০ টাকা ছিল।’তাতে কী হলো?৫০০০ টাকার কমে আমি রিং-এ নামি না। সাইফ: কিরে মোটরসাইকেল ধরে ওই রকম দৌড়াচ্ছিস কেন?রিয়াজ: আর বলিস না, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। অফিসে যেতে হবে তাড়াতাড়ি। তাই মোটরসাইকেলে ওঠার মতন সময় নেই। ১ম বন্ধু: আমার ছেলে আমাকে চিঠি লিখলে আমাকে ডিকশনারি নিয়ে বসতে হয় তার মর্ম উদ্ধার করতে।২য় বন্ধু: সে তো ভালোই, আর আমার ছেলের চিঠি এলে আমি কী নিয়ে বসি জানিস?১ম বন্ধু: এনসাইক্লোপিডিয়া?২য় বন্ধু: না রে, আমার ব্যাংকের চেক বই।গ্রন্থনা: কাওছার শাকিল