অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বাবা: এই সামনেই তো তোর জন্মদিন। উপহার কী চাই বল তো?ছেলে: তেমন কিছু না, বাবা, একটা সিডি প্লেয়ার দিলেই চলবে।বাবা: ব্যস! এটুকুই?ছেলে: সিডি প্লেয়ার একটা গাড়িতে বসানো থাকলে ভালো হয়...। মা: তুই এত অপদার্থ কেন! কোনো একটা কাজ অন্য ছেলের আগে শেষ করতে পারিস না।ছেলে: পারি তো মা, আমার হাতের লেখা আমি সবার আগে পড়তে পারি। শিক্ষক: বল তো রাজু, ৪ গুণ ৭ সমান সমান কত?রাজু: ২৮, স্যার।শিক্ষক: এবার বল তো, ৭ গুণ ৪ সমান সমান কত?রাজু: ৮২, স্যার। ইতিহাসের অধ্যাপক: বলো তো, ব্রিটেন আমাদের কত দিন শাসন করেছিল?ছাত্র: আপনার বইয়ের ৫০-৭৭ পৃষ্ঠা পর্যন্ত শাসন করেছিল, স্যার। মাঝরাতে স্ত্রী স্বামীকে ঠেলা দিয়ে বলল, ‘অ্যাই...শোনো! একটা চোর ঢুকেছে বাসায়। আমার মা যে পিঠাগুলো পাঠিয়েছিল, সেসব খাচ্ছে ফ্রিজ থেকে বের করে।’স্বামী: বলো কি! এখন তো পুলিশ বাদ দিয়ে অ্যাম্বুলেন্স ডাকতে হবে! কানের সমস্যা নিয়ে এক বৃদ্ধ গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার তাঁকে একটা শ্রবণযন্ত্র দিলেন। এর এক মাস পর ফিরে এলেন সেই বৃদ্ধ। ডাক্তার জিজ্ঞেস করলেন, ‘কানে কেমন শুনছেন এখন?’বৃদ্ধ: একদম পরিষ্কার।ডাক্তার: ঘরের লোকজন নিশ্চয়ই খুব খুশি।বৃদ্ধ: বাড়ির কাউকে এখনো জানাইনি। চুপচাপ বসে বসে ওদের কথা শুনি। এর মধ্যে পাঁচবার উইল পাল্টেছি।গ্রন্থনা: কাওছার শাকিল