অহেতুক কৌতুক
কম্পিউটারে ওস্তাদ এক শিশুকে তার মা বিজ্ঞান পড়াচ্ছেন, ‘পৃথিবী নিজ অক্ষের ওপর একবার ঘুরতে সময় নেয় ২৪ ঘণ্টা।’ : এত সময়নেয়? পৃথিবী নিজেকে এখনো আপগ্রেড করছে না কেন? শিক্ষক: ব্যাঙের পেট কেটে আমি তোমাদের দেখিয়ে দিলাম ভেতরে কোন কোন অঙ্গ-প্রত্যঙ্গ আছে। আচ্ছা, এবার বলো তো মানুষের পেট কাটলে তার মধ্যে কী কী দেখতে পাবে? এক ছাত্র: প্রথমে দেখব হাজত, তার পরে জেলখানা। হাতুড়ির সবচেয়ে নিরাপদ ব্যবহার কী? : পেরেকটা অন্য কাউকে ধরতে দেওয়া। লোহার মতো শক্ত কিন্তু গর্তে ভর্তি জিনিসটা কী? : শিকল। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা দুই লোক চিৎকার করে কথা বলছে— : আমি ওই পাড়ে কী করে আসব? : গাধার মতো কথা বোলো না। তুমি তো ওই পাড়েই আছো। তরুণ: ধরা যাক, এক বোকার টাকা আছে, তাকে তুমি বিয়ে করবে? তরুণী: কেন? কত টাকা আছে তোমার? আমার স্ত্রীর স্মৃতিশক্তি সবচেয়ে জঘন্য। : সব ভুলে যায়? : সব মনে রাখে। গাড়ির ভিড়ে রাস্তা আটকে যাওয়াকে কী বলে? : জ্যাম। : আর রাস্তা পরিষ্কার থাকলে? : অ্যা...ইয়ে...বোধ হয় জেলি।গ্রন্থনা: কাওছার শাকিল