অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুতার দোকানে শখানেক জুতা দেখে কোনোটাই পছন্দ হলো না। মহিলা বলে উঠলেন, ‘নাহ্! এবার উঠি। বাইরে রোদটা বোধ হয় এতক্ষণে কমেছে।’আমার স্বামী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে!: কী রকম?: বিয়ের আগে সে বলেছিল, তার বয়স ৯০, স্বাস্থ্য খারাপ আর সে কোটিপতি।: সে কি কোটিপতি নয়?: অবশ্যই কোটিপতি কিন্তু বয়স ৬০ এবং স্বাস্থ্য যথেষ্ট ভালো।অসুস্থ শেয়ার মার্কেটের দালাল বলছে, নার্স আমার টেম্পারেচার কত?: ১০১।: ১০২ হলেই সেল করে দিয়েন।এক বৃদ্ধ: তোমাদের মতো বয়সে আমেরিকার সব প্রেসিডেন্টের নাম পরপর বলে যেতে পারতাম।এক কিশোর: হ্যাঁ, পারতেন মানছি। কারণ তখন পর্যন্ত তো মাত্র তিনজন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন।দুই মাতালকে পুলিশ আটকিয়েছে।: তোমার ঠিকানা বলো। প্রথম মাতালকে জিজ্ঞেস করল পুলিশ।: আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই।: আর তোমার? দ্বিতীয়জনের দিকে ফিরল পুলিশ।: আমি ওর ফ্ল্যাটের ঠিক ওপরের ফ্ল্যাটটায় থাকি।ট্রেনের ভেতরে এক যাত্রী আরেক যাত্রীকে বলছে, ‘আপনি যে পত্রিকার ওপর বসে আছেন ওটা কি আপনি পড়ছেন?গ্রন্থনা: হাসান রহমান