অহেতুক কৌতুক
: বুঝলি, বৃষ্টি সবকিছুকে সুন্দর করে তোলে—ঘাস, নদী, ফুল, সবকিছু... : বৃষ্টি যদি সবকিছু সুন্দর করতে পারে, তাহলে তোর ওপর পড়ল না কেন? আবার পাঁচ টাকা ভিক্ষা চাইছ! একটু আগেই না দিলাম। : অতীতের কথা ভুইলা যান। অতীত নিয়া পইড়া আছেন বইলাই আজ আমাদের এই অবস্থা। এক লোক মনোরোগ বিশেষজ্ঞের চেম্বারে ঢুকে সোজা টেবিলের নিচে ঢুকে গেল। মনোরোগ বিশেষজ্ঞ তখনই কিছু না বলে খুব আস্তে ধীরে প্রায় ঘণ্টা দুয়েক ধরে তাকে বোঝাল, তার মনোরোগ যাচাই করল। অবশেষে লোকটা বের হয়ে এলে তাকে ফি দিতে বলল বিশেষজ্ঞ। লোকটা তো ফি দিলই না, বরং রেগে গিয়ে বলে উঠল, ‘কিসের ফি? উল্টো আপনি আমার বিল দেন। আমি কাঠমিস্ত্রি। আপনার টেবিল ঠিক করতে এসেছিলাম।’ : মনে রেখো, সততা ও জ্ঞান দ্বারাই জীবনে উন্নতি করা সম্ভব। : কী রকম? : যেমন ধরো, কাউকে যদি কথা দাও যে, তাকে টাকা ধার দেবে তাহলে অবশ্যই নিজের কথার ওপর দৃঢ় থাকবে এবং টাকাটা দেবে। : আর জ্ঞানের ব্যাপারটা? : কখনো ও রকম কথা কাউকে দেবে না। ট্রেনের মধ্যে এক লোক হাউমাউ করে কাঁদছে, ‘আমার স্ত্রী ট্রেন থেকে পড়ে গেছে।’ : হায় হায়! চেন টানলেন না কেন? : টেনেছি তো। ট্রেন থামেনি, শুধু একগাদা পানি ফ্ল্যাশ হয়েছে।গ্রন্থনা: হাসান রহমান