অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি বলো আকাশে চার বিলিয়ন তারা আছে, সবাই বিশ্বাস করবে। কিন্তু যদি বলা হয় আপনার চেয়ারের রংটা এখনো শুকোয়নি, তাহলে সবাই হাত দিয়ে দেখবে।কলেজের প্রথম দিন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলছেন ডিন:ছেলেরা মেয়েদের হোস্টেলে এবং মেয়েরা ছেলেদের হোস্টেলে ঢুকতে পারবে না। যদি প্রথমবারের মতো কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে ২০ ডলার জরিমানা করা হবে।যদি দ্বিতীয়বারের মতো কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে ৬০ ডলার জরিমানা করা হবে। আর কেউ তৃতীয়বারের মতো এই নিয়ম ভঙ্গ করলে তাকে ১৮০ ডলার জরিমানা করা হবে।এমন সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ছাত্র জিজ্ঞেস করল, পুরো বছরের জন্য গেট পাস নিতে কত লাগবে?আমি ৪৯ বছর যাবৎ একজন নারীকেই ভালোবাসছি। আমার স্ত্রী জানতে পারলে আমাকে খুন করবে।এক সর্দারকে অন্য একজন জিজ্ঞেস করল, ‘মনমোহন সিং শুধু রাতের বেলায় কাজ করেন কেন?’ সর্দারজি বললেন, ‘আরে, মনমোহন সিং তো আমাদের পিএম, এএম নন।’এক ভদ্রলোক এসে পুলিশকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি?’না।তাহলে এই গাড়িগুলো এখানে কেন?যারা রেখেছে, তারা কেউ আমাকে জিজ্ঞেস করেনি।