অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লোক পানিতে ঝাঁপ দিল, আর কোনো দিন ফিরল না।আরেক লোক পানিতে ঝাঁপ দিল, সে-ও আর কোনো দিন ফিরল না।আমি রসায়নের নতুন একটি সূত্র খুঁজে পেলাম—মানুষ পানিতে দ্রবীভূত হয়।এক লোক এসএমএস করেছে তার বউকে, ‘কী করছ সোনা?’‘আই অ্যাম ডায়িং।’লোকটি আনন্দে নেচে উঠে আবার লিখল, ‘সুইট হার্ট, আমি কী করে বাঁচব তোমাকে ছাড়া?’‘দূর বোকা, আমি আমার চুল ডাই করছিলাম!’পাপ্পুর হাতে আইফোন দেখে তার বান্ধবী বলল, ‘কী সুন্দর মোবাইল! কত দিয়ে কিনলে?’ পাপ্পু: দৌড় প্রতিযোগিতায় জিতেছি।বান্ধবী: ওয়াও! কতজন দৌড়েছিল?পাপ্পু: তিনজন পুলিশ, এক মোবাইল ফোন ব্যবসায়ী আর আমি।