অহেতুক কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাস নাকি কথা বলে। ইতিহাস ঘুরে-ফিরে আপনাকে যন্ত্রণা দিতে পারে। তাই তো বাবার হাত থেকে বাঁচতে মিতুল প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারের হিস্টোরি ডিলিট করে রাখে।বাবলু: বাবা, আমার স্কুলের গণিতের ম্যামের মাথায় ঘিলু নেই!বাবলুর বাবা: ছি ছি ছি! শিক্ষকদের নিয়ে এভাবে বলতে নেই, বাবলু।বাবলু: ম্যাম একেক দিন একেক কথা বলেন। গত সপ্তাহে আমাদের বলেছেন, চার যোগ এক পাঁচ হয়। আজকে বলেছেন, তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ হয়।মনিকা লিউনস্কি ও সোডা মেশিনের সব সময় ঝামেলা বাধে ‘বিল’ নিয়ে।আগে ছিল: একটি ক্ষুদ্র পদক্ষেপেই লক্ষ মাইলের যাত্রা শুরু হয়।আর এখন: একটি ক্ষুদ্র ক্লিকেই লক্ষ ওয়েবসাইট ভিজিট শুরু হয়।তখনকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সেই সময়ের আমেরিকান আইডলের মধ্যে বড় পার্থক্য হলো, আইডলের ভোট বুশের চেয়ে বেশি ছিল।