অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 : এস্কিমোরাই প্রথম বুঝতে পারে বিড়াল কুকুরের চেয়ে বুদ্ধিমান। 
: কীভাবে?
: আটটা বিড়াল দিয়ে তারা কখনো স্লেজ গাড়ি টানার চেষ্টা করেনি।

 খবর: লেডি গাগা ২০১৫ সালে মহাকাশে কনসার্ট আয়োজন করবেন বলে জানা গেছে।
সমালোচক: কোনো শিল্পী যখন তাঁর নিজের শহরের কনসার্টে গান করেন, তখন সেটা বেশ আনন্দের ব্যাপার হয়।

 শিক্ষক: বিদ্যুৎ কী?
ছাত্র: করপোরেট বজ্রপাত,
যা নির্দিষ্ট লাইনের বাইরে চলতে পারে না।

 চুলের ছাঁট আসলেই বিস্ময়কর। যে চুল ছাঁটে তার প্রশংসা করা হয় না, যার মাথায় ছাঁটা হয় তারই প্রশংসা করে সবাই।

 : স্পাইডারম্যানের প্রিয় মাস কোনটা?
: ওয়েব-রুয়ারি।

 শিক্ষক: সবচেয়ে বড় সাগরের নাম কী?
ছাত্র: গ্যালাক-সি।

 রোগী: ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি বিষণ্ন।
ডাক্তার: কেন, বলুন তো?
রোগী: আমাকে কেউ পাত্তা
দেয় না।
ডাক্তার: নেক্সট রোগী আসুন।

 ছেলে: বাবা, তুমি পুলিশ, কিন্তু সাদাপোশাকে ছদ্মবেশ ধারণ করো কেন?
বাবা: কারণ, আমি গোয়েন্দা।
ছেলে: আজ তাহলে পুলিশের ড্রেস পড়েছ যে?
বাবা: আজকে আমার ডে–অফ!
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র