অহেতুক কৌতুক
খবর: টাইটানিক জাহাজ ডুবে অনেক মানুষ মারা যায়।
খবরের আড়ালের খবর: আশ্চর্যজনকভাবে টাইটানিকের রসুইঘরে যেসব জ্যান্ত চিংড়ি আর কাঁকড়া ছিল, সেগুলো বেঁচে গিয়েছিল!
গার্লফ্রেন্ডকে নিয়ে আমি হতাশ!
: কেন?
: সে নিয়মিত একা একা লুকিয়ে পার্টিতে যায়, পার্কে যায়, বিচে যায়।
: আহা রে!
: আরও মুশকিল হলো, প্রতি জায়গায় সে আমাকে খুঁজে বের করে ফেলে!
মহাবিশ্বে প্রথম বারকোড ব্যবহারকারী হলো জেব্রা।
মেয়ে: মা, আমাকে পৃথিবীর সেরা মেয়ে হতে হলে কী করতে হবে?
মা: আমাকে কেন জিজ্ঞেস করছ? তোমার নানিকে জিজ্ঞেস করো।
বিখ্যাত সব আলোকচিত্রী ও আমাদের মধ্যে পার্থক্য কী?
: তাঁরা ছবি তোলার পর হ্যাশট্যাগ নিয়ে ভাবতেন না।
কিছুদিন পর পৃথিবীর মানুষের লেখার ধরন হবে এ রকম: #ওরে @বুবু #সরে #দাঁড়া #আসছে #আমার #পাগলা @ ঘোড়া।
ষাটোর্ধ্ব এক চোরাকারবারির আক্ষেপ: আমি যখন সাফল্যের চাবি খুঁজে পেলাম তখন দেখলাম কে জানি তালা বদলে দিয়েছে!
কন্ট্রোল টাওয়ার পাইলটকে, ‘আপনি এখন কোথায়, উচ্চতা কত?’
পাইলট, ‘আমি আকাশে, উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।’
বস: আপনাকে কাজে এক শ ভাগ মনোযোগী হতে হবে। সাত দিনই কাজ করার মানসিকতা থাকতে হবে।
কর্মী: স্যার, আমি তো শতভাগই দিই। শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ১০ ভাগ করে, শুক্রবার দিই বাকি ৪০ ভাগ।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র