অহেতুক কৌতুক
প্রথম বন্ধু: আমার বাবা সব সময় বলতেন, কোনো কিছু পাওয়ার চাইতে দেওয়া মঙ্গলের। আর বাবা কখনো কারও দিকে আঙুল তুলে কথা বলতেন না।
দ্বিতীয় বন্ধু: তোর বাবা তো তাহলে বড় সাধু ছিলেন।
প্রথম বন্ধু: না, বক্সার ছিলেন।
পাইলট কন্ট্রোল টাওয়ারকে বলছে, ‘এত ছোট রানওয়েতে আমি কীভাবে নামব!’
আতঙ্কিত কন্ট্রোল টাওয়ার কর্মকর্তা উত্তরে বললেন, ‘সর্বনাশ! আপনি রানওয়ে পেলেন কোথায়? এটা তো সি-পোর্ট!’
ক্রেতা: গতকাল আমি এনার্জি সেভিং বাল্ব কিনে নিয়ে গেছিলাম। কোনোভাবেই জ্বলল না।
বিক্রেতা: আলো জ্বলার প্রশ্ন আসছে কোথা থেকে? প্যাকেটে তো লেখাই আছে এনার্জি সেভিং বাল্ব, এক বছরের গ্যারান্টি।
গৃহকর্তা: চুরির সময় ৯১১ নম্বরে ফোন করে পুলিশ ডাকোনি কেন?
গৃহকর্মী: আমি তো ফোনে ১১ সংখ্যাটা খুঁজে পাই নাই!
একমাত্র যুক্তরাষ্ট্রে গরিব–স্বাস্থ্যবান মানুষ দেখতে পাওয়া যায়।
নীতিবাক্য: সাফল্যের জন্য আপনার স্বপ্নকে অনুসরণ করুন।
বাস্তবতা: তাই সবাই আরেকটু ঘুমিয়ে লম্বা সময় নিয়ে স্বপ্ন দেখার অভ্যাস করে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র