অহেতুক কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কীভাবে প্রকৃত জুয়াড়িকে ভড়কে দেবেন?
: জুয়ার নেশা ছাড়তে তার সঙ্গে বাজি ধরুন।
মানুষ এখন ব্যায়াম করতে লিফটে চড়ে বাড়ির ছাদে ওঠে, যাতে করে শারীরিক পরিশ্রম কম হয়।
পৃথিবী আপনার কোনো ইচ্ছাই পূরণ করছে না বলে আপনি হতাশ? আশাবাদী হোন, পৃথিবী আপনাকে প্রতিদিন সূর্যের চারদিকে বিনে পয়সায় ঘুরিয়ে আনছে।
সুপারহিরোদেরও প্রেমিকা থাকে। কিন্তু তাদের বিয়ে নিয়ে মারভেল কমিকস বা সুপারহিরোদের স্রষ্টারা কখনোই ভেবে দেখেন না!
অক্সিজেন ও ম্যাগনেশিয়ামের রাসায়নিক সংকেত জানেন?
: ওএমজি! আপনি জানেন না?
পুরুষ আগ্নেয়গিরি কী বলে
নারী আগ্নেয়গিরিকে ভালোবাসার কথা বলে?
: আই লাভা ইউ!
মাইকেল ফ্যারাডে গোয়েন্দা উপন্যাস লিখলে নায়কের নাম কী রাখতেন?
: শার্লক ওহমস।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র