অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্ব 
সি–লেভেল নিয়ে চিন্তিত। স্কুল–কলেজের শিক্ষার্থীরাও সি–লেভেল নিয়ে চিন্তিত। কখন না জানি পরীক্ষার ফলও সি–লেভেলে নেমে আসে!


চীনে ফেসবুক নিষিদ্ধ কেন?
: চীনারা মহাপ্রাচীরের ওয়াল ছাড়া অন্য সব ওয়াল অপছন্দ করে।


আইফোন ৬ নিয়ে কাদের উন্মাদনা বেশি?
: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের।


স্বামী: ওগো, তুমি কি টের পেয়েছ, আমাদের ছেলে আমার ব্রেনটাই পেয়েছে!
স্ত্রী: হ্যাঁ সেটাই, আমার ব্রেন এখনো আমার মাথার মধ্যে আছে।


কখন বুঝবেন আপনি সামনে?
: যখন কেউ আপনার পেছনে সমালোচনা করবে।
সবকিছু যদি শূন্য থেকে শুরু হয়, তাহলে ঘড়িতে শূন্য নেই কেন?

বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায়, একমাত্র বিয়ের কারণেই বিবাহ–বিচ্ছেদ হয়!

ইউরোপের বরফ পড়া দেশগুলোর নৌবাহিনীর নাবিকদের সাঁতার জানা কি জরুরি?

বিল গেটস ফেসবুকের প্রতিষ্ঠাতা হলে সবাই বিপদে পড়ে যেত। সিডি কিনে ফেসবুক ইনস্টল করতে হতো তখন!

বিশ্বাস করুন আর না–ই করুন, টেলিভিশনে রান্নার অনুষ্ঠানে আস্ত উট ৩০ মিনিটে রান্না করা সম্ভব!

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র