অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুদের প্রিয় বিষয় কী?
: সাইকাউলোজি ও ক্যালকাউলাস।

বিশ্বাস করুন আর না–ই করুন, টেলিভিশনে রান্নার অনুষ্ঠানে আস্ত উট ৩০ মিনিটে রান্না করা সম্ভব!

রসায়ন শিক্ষক: পানির রাসায়নিক সংকেত কী?
ছাত্র: H, I, J, K, L, M, N, O!
রসায়ন শিক্ষক: গাধা, এটা তোকে কে বলেছে?
ছাত্র: আপনিই তো বলছেন—এইচ টু ও!

ইন্টারনেটের কারণে সারা বিশ্বের মানুষ এখন এক ভাষায় কথায় বলে। এটা কি আপনি মানেন? না মানলে আপনি ভুল ভাবছেন! কোটি কোটি ই–মেইল ও ফেসবুক ব্যবহারকারীর পাসওয়ার্ড দেখতে ঠিক একই রকম! সব ডট ডট ডট...!

ফেসবুক আসলেই অদ্ভুত। সক্রেটিস কিংবা লেওনার্দো দ্য ভিঞ্চির পেজ ভ্যারিফায়েড করার মানে কী!

জার্মানরা রিকশা উদ্ভাবন করলে নিশ্চিত চালকের পাশে একটা সিট আর সিটবেল্ট রাখত।

দুনিয়াতে আপনার লাখো বন্ধু, ফেসবুকে হাজারও বন্ধু? বাস্তবতা হল, পরীক্ষার হলে আপনি কোনো বন্ধুই পাবেন না!
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র