অহেতুক কৌতুক
মাইক্রোসফটের সহ–প্রতিষ্ঠাতা বিল গেটস কিন্তু আমাদের মতো গণনা জানেন না বলেই শীর্ষ ধনীদের একজন। তাই হয়তো বিল গেটস গণনা করেন এভাবে: ১, ২, ৩, ৯৫, ৯৮, এনটি, ২০০০, এক্সপি, ভিসতা, ৭, ৮, ১০!
মাইক্রোসফটের উইন্ডোজ সবচেয়ে দ্রুত যে কাজটি করতে পারে: পিসি ক্র্যাশ।
খবর: এ বছর ২ লাখ ৩৬ হাজার ৭৮৩ জন মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
প্রশ্ন: সংখ্যাটি বিজোড় হলো কেন?
আপনি কিছু পারেন না বলে বন্ধুরা খ্যাপায়? হতাশ হবেন না। আপনি আছেন বলেই অকর্মণ্য বন্ধুরা কিছু একটা করার সুযোগ পাচ্ছে। আপনি না থাকলে তারা কাকে খ্যাপাবে, ভাবুন একবার!
বলা হচ্ছে, ভবিষ্যতে পত্রিকার চল উঠে যাবে, সব অনলাইনে পড়া যাবে। আচ্ছা, পরীক্ষার খাতায় লেখার চল কবে উঠে যাবে, কেউ জানেন?
আপনি অফিসে আসেন না বলে বসের ঝাড়ি খান? নিজেকে সাহস দিন। অনেকে অফিসে যায় ফিরে আসার জন্য।
অভিষেকেই যদি আপনি ব্যর্থ হন, তাহলে স্কাই ডাইভিং আপনার জন্য নয়।
জীবন নিয়ে আপনি হতাশ? কোনো কিছুতেই আগ্রহ নেই? কিছুতেই কিছু হচ্ছে না?
: পরীক্ষার খাতায় সব সময় কঠিন প্রশ্ন যেভাবে এড়িয়ে চলেন, ওপরের প্রশ্নগুলোও এড়িয়ে চলুন! সব প্রশ্নের উত্তর হয় নাকি?
টাকার দাম যতই অবমূল্যায়িত হোক না কেন, টাকা কিন্তু টাকাই। দামি কাগজ।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: মিনি জোকস ডটকম, যুক্তরাষ্ট্র