অহেতুক কৌতুক
বাবা-মা আসলেই অদ্ভুত। জন্মের প্রথম দুই বছরে আমাদের ‘হাঁটো বাবা’, ‘দৌড়াও বাবা’ করে করে অস্থির করে ফেলে। কিন্তু এরপর ‘বাসায় বসে থাকো’ বলে আরও অস্থির করে ফেলে!
আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না! যে কারণে প্রতিবছর স্কুলে ইতিহাস বইয়ের পৃষ্ঠা বেড়ে চলেছে।
সব পরিসংখ্যানে বিশ্বাস করবেন না। এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি আটটি পরিসংখ্যানের পাঁচটিই ভুল!
মানুষের সর্বশেষ আবিষ্কৃত দার্শনিক তত্ত্ব—শান্তির জন্য যুদ্ধ চাই।
টাকা দিয়ে টিকিট কিনে সিনেমা দেখে, সেই সিনেমাকে ফ্লপ না বলে বন্ধুদের দেখতে উৎসাহিত করুন। টাকা গচ্চা যাওয়ার কষ্ট ভুলে যাবেন।
গরুরা কী দিয়ে হিসাব করে?
: কাউকুলেটর দিয়ে!
অন্যের দোষ ধরবেন না, অন্যের ভুল ধরুন!
প্রযুক্তির উৎকর্ষময় একুশ শতকের এক আতঙ্কের নাম এসএমএসের ‘অটো কারেকশন’!
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: মিনি জোকস ডটকম, যুক্তরাষ্ট্র