অহেতুক কৌতুক
HIV—লেখাটা দেখে ভড়কে গেলেন? এটা তো রোমান ভাষার হাইফাইভ!
শতকরা ২৮ ভাগ মানুষই শতকরার অঙ্ক করতে পারে না।
যেকোনো কাজে দ্রুত ওপরে ওঠার শর্ত কিন্তু একটাই! লিফট।
ইতালিয়ানরা কীভাবে ভেড়া গোনে জানেন? প্রথমে তারা সব ভেড়ার পা গোনে। তারপরে সেই পায়ের সংখ্যাকে চার দিয়ে ভাগ করে খুব সহজে সংখ্যাটা বের করে ফেলে। ইতালিয়ানরা ভাগ অঙ্কে অনেক দক্ষ।
নিয়ম ভেঙে অন্যায় করার চেয়ে নিয়ম পালন না করার চেষ্টা করুন!
বোকাদের কখনোই প্রশ্ন করবেন না, তারা সব সময় আপনাকে উল্টো প্রশ্ন করবে। কখনো ভেবেছেন, এটা তারা কেন করে? তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন।
কখনোই সুযোগের অপেক্ষায় বসে থাকবেন না। ঘুমান, দৌড়ান, খেলাধুলা করুন; সুযোগ এসে ঠিক তখনই আপনাকে খুঁজবে।
মুঠোফোনকে বন্ধু ভাববেন না। চার্জবিহীন বন্ধু বিপত্তির কারণ।
কখনো সন্দেহবাদীদের সন্দেহ করবেন না।
আপনার অফিসে আপনিও হতে পারেন জাদুকর! কেউ কোনো কাজ দিলে হাওয়া হয়ে যান!
চাকরির ইন্টারভিউ বোর্ডকে ভড়কে দিতে চান? ইন্টারভিউ রুমে ঢুকেই প্রশ্ন করতে শুরু করুন!
: আমি কি আসতে পারি?
: আমি কি বসতে পারি?
: আমাকে কি প্রশ্ন করবেন?
: আমি কি প্রশ্নের উত্তর পারব?
: আমি উত্তর না দিতে পারলেও কি চাকরিটা হবে?
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: মিনি জোকস ডটকম, যুক্তরাষ্ট্র