অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 গাড়ি চালানোর সময় ব্রেক ফেল করলে কখনোই চিৎকার করবেন না কিংবা হতাশ হবেন না, হর্ন বাজান!
 সব সময় নিজেকে অসাধারণ ভাবুন।
আপনি ছাড়া আমি আর অন্যরা যেমনটা নিজেকে ভাবি!
 আপনার মতো আমিও হতাশ।
আমিও আপনার মতো কাজের ভান করি। আমাকে আপনার মতোই বেতন দেওয়ার
ভান করে অফিস।
 এলোমেলো টেবিল+চিৎকার+আপনার ঘাড়ে কাজ ফেলে দেওয়া+হইচই+তিনবার লাঞ্চ=আপনার অফিস কলিগ।
 আপনি কালো বলে হতাশ? নিজেকে চকলেট কালার ভাবুন, জীবনের স্বাদ বদলে যাবে!
 অফিসে আট ঘণ্টা কাজ করে আপনি বস হতে পারেন। সাবধান, বস হলে বারো ঘন্টা অফিস করতে হয়! 

 সব সময় হতাশাবাদী মানুষদের কাছ থেকে টাকা ধার করবেন।

 যুক্তরাষ্ট্র বড়ই অদ্ভুত একটি দেশ। যেখানে অর্ধেক মানুষ বার্গার কেনার পেছনে দৌড়ায়, আর বাকি অর্ধেক ওজন কমানোর জন্য জিমনেসিয়ামে।

 অর্ধেক গ্লাস খালি, অর্ধেক ভরা—এমন
হতাশ জীবনদর্শন ছাড়ুন। জগের মালিক
হচ্ছেন না কেন?

 বিশ্বাস করুন, একসময় পুরো পৃথিবীর সব খাবারের নাম গুগলের কপিরাইট হয়ে যাবে। কিটক্যাট, জেলিবিন, স্যান্ডউইচ—সবই গুগলের অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম!
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান  সূত্র: মিনি জোকস ডটকম, যুক্তরাষ্ট্র