অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সাফল্যের দেখা পাচ্ছেন না বলে আপনি হতাশ? সাফল্যকে কান দিয়ে শোনার চেষ্টা করুন না একবার! সাফল্য তো সমুদ্রের ঢেউয়ের মতো, দেখা যায় আবার শোনাও যায়। 
 সবাই সাফল্যের জন্য দৌড়ায়। আপনি দাঁড়িয়ে থাকুন। সামনে লিফট এলে উঠে চুপ করে দাঁড়িয়ে থাকুন। এমনিই সাফল্যের কাছে
পৌঁছে যাবেন।
 একটি দরজা বন্ধ হয়ে গেলে নাকি সামনে আরেকটি খুলে যায়! এমন পরিস্থিতিতে পড়লে আপনার কিচেন ক্যাবিনেটটি অবশ্যই বদলান।
 ঘুম থেকে ওঠা+ক্লাসে যাওয়া+ফেসবুক পোস্টে লাইকের হাহাকার+ঘুম=আপনি!
 পাঠ্যবইয়ের তথ্যমতে, উড়োজাহাজের বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। কিন্তু একমাত্র বাংলাদেশে হয় সোনা দিয়ে।
 আপনি অফিসের বস অথচ মিটিংয়ে কেউ আপনার কথা পাত্তা দেয় না? মিটিংয়ে ঢোকার আগে অফিসের ওয়াই–ফাই বন্ধ করে দিন, সব মনোযোগ আপনার সামনে ঢেলে দেবে সবাই।
 খারাপ ভাষায় কাউকে গালি দিতে চান আবার গালমন্দ শুনে কেউ যাতে রাগ না করে সেটাও চান? তাহলে একটা মশাকে গালি দিন।
 ডাক্তার আমার উচ্চ রক্তচাপ নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছেন। তিনি জানেন না আমি তঁার চেম্বারে দুই ঘণ্টা ধরে বসে ছিলাম!
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান  সূত্র: কুল জোকস ডটকম, যুক্তরাষ্ট্র